Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাতক্ষীরায় গুম সপ্তাহে নিখোঁজদের সন্ধান ও ন্যায়বিচার দাবিতে মানববন্ধন
  • কেশবপুরে ভূগর্ভস্থ পানি তুলে মাছের ঘের বর্ষায় ফের ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা
  • এএফসি ফুটবল দিবসে তৃণমূলে ফুটবলের বিকাশে যশোরের ভূয়সী প্রশংসা অতিথিদের
  • ছিন্নমূল শিশুদের শিক্ষার আলো দিচ্ছে ফিরোজা সমাজ কল্যাণ সংস্থা
  • আগুনঝরা রোদে পুড়ছে যশোরাঞ্চল
  • যশোরে নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা যশোর সদরের বিজয়ীরা পুরস্কৃত
  • প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক রুকুনউদ্দৌল্লাহ প্রতিষ্ঠিত মুক্তিযুদ্ধ পাঠাগারের কমিটি গঠন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মে ২৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

banglarbhoreBy banglarbhoreমে ২৩, ২০২৬No Comments৫ Views
Facebook Twitter WhatsApp
যশোরে নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হচ্ছে। শনিবার বিকেলে প্রেসক্লাব যশোরে শহীদ সাংবাদিক গোলাম মাজেদ অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে ‘নজরুল সাহিত্য পরিষদ’। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-২ আসনের সাংসদ ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।

নজরুল সাহিত্য পরিষদের সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মুক্ত চিন্তা, লেখক, গবেষক ও সাংবাদিক বেনজীন খান।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অবহেলিত, লাঞ্ছিত ও নির্যাতিত মানুষের কণ্ঠস্বর। বাংলা সাহিত্যের ইতিহাসে মুসলিম চেতনা, সাম্যবাদী মানবতাবোধ ও আত্মমর্যাদা সম্পন্ন বিপ্লবের যে সম্মিলিত কণ্ঠস্বর নজরুল তারই জাগরণ।

কিন্তু নজরুল যে সমাজ ব্যবস্থা চেয়েছিলেন আমরা তা বাস্তবায়ন করতে পারিনি। আমরা কেবল তাকে নিয়ে রাজনীতি করেছি, ব্যবসা করেছি। এখন নজরুলকে সামনে রেখে আমাদের মনজিলকে ঠিক করতে হবে।

অতিথিবৃন্দ বলেন, বহু বছর পূর্বে তার লেখা ‘সংকল্প’ কবিতার ‘পাতাল ফেড়ে নামব নিচে/উঠব আবার আকাশ ফুঁড়ে;/বিশ্বজগৎ দেখব আমি, আপন হাতের মুঠোয় পুরে’ আজও প্রাসঙ্গিক।

মেহেদি হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালীগঞ্জ ঝিনাইদহের সরকারি মাহ্তাব উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান ও হামিদপুর আল হেরা ডিগ্রি কলেজ যশোরের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মফিজুল ইসলাম। আরো বক্তব্য রাখেন কবি মোজাম্মেল হক বকুল। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেএনএম জাকারিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন তরিকুল ইসলাম।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সাতক্ষীরায় গুম সপ্তাহে নিখোঁজদের সন্ধান ও ন্যায়বিচার দাবিতে মানববন্ধন

মে ২৪, ২০২৬

কেশবপুরে ভূগর্ভস্থ পানি তুলে মাছের ঘের বর্ষায় ফের ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা

মে ২৪, ২০২৬

এএফসি ফুটবল দিবসে তৃণমূলে ফুটবলের বিকাশে যশোরের ভূয়সী প্রশংসা অতিথিদের

মে ২৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.