Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক
  • যশোরে এনজিওর হিসাবরক্ষককে মারধর করে ৩৭ লাখ টাকা আদায়ের চেষ্টার অভিযোগ
  • সার্ভার ডাউন : বিদ্যুৎ বিল দিতে ভোগান্তিতে যশোরের গ্রাহকরা
  • নড়াইলে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
  • চৌগাছায় প্রান্তিক পেশাজীবীদের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু
  • তাবলীগের জেলা মুরুব্বি মুছা হুজুরের কবর জিয়ারত করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেয়ার অভিযোগে জরিমানা
  • বুধবার বিএনপি নেতা আব্দুল হাইয়ের মৃত্যুবার্ষিকী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে নারীর অসংলগ্ন ভিডিও ধারণ : চাঁদাদাবির মামলায় আটক ২

banglarbhoreBy banglarbhoreAugust 2, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে এক গৃহবধূকে জিম্মি করে মোবাইলে অর্ধ উলঙ্গ ভিডিও করে তা ইন্টারনেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে চাঁদা নেয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ ওই মামলার দুই আসামিকে আটক করেছে। গত ২৬ জুলাই শহরতলীর রাজারহাটে এই ঘটনার পরে ২ আগস্ট ভুক্তভোগী নারী ৬ জনের নামে কোতোয়ালি থানায় মামলা করেছেন।
আটকরা হলো, রামনগর গ্রামের সরদারপাড়ার মোতাহার সরদারের ছেলে ইসরাফিল হোসেন মানিক ও রামনগর মোল্যাপাড়ার সলেমানের ছেলে আলিম।

এই মামলার পলাতক অন্য আসামিরা হলো, রামনগর মোল্যাপাড়ার আমির হোসেনের ছেলে আব্দুর রহমান, বাশারের ছেলে রেজওয়ান, সাকাত আলীর দুই ছেলে আসাদ ও আহাদ।

বাদী যশোর শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার দুই সন্তানের জননী ও এক পরিবহন শ্রমিকের স্ত্রী। গত ২৬ জুলাই রাত সাড়ে ৮টার দিকে রামনগর মোল্যাপাড়ায় আত্মীয় জয়নালের বাড়িতে দাওয়াতে যাওয়ার জন্য ওই নারীর দুই মামাতো ভাই হাসান আলী মনা ও আল আমিনকে সাথে নিয়ে আত্মীয় জয়নালের বাড়িতে যান। সে সময় জয়নালের স্ত্রী লিপি খাতুন বাড়ির বাইরে গেলে আসামিরা বাড়িতে প্রবেশ করে ভুক্তভোগী নারী ও তার আত্মীয় হাসান আলী মনাকে জিম্মি করে ফেলে। এ সময় দুইজনকে অর্ধ উলঙ্গ করে আসামিদরে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। এরপরে তারা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। নইলে ওই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়া হবে বলে হুমকি দেয়া হয়। এক পর্যায় ভুক্তভোগী নারীর কাছে থাকা ১২ হাজার টাকা তারা নিয়ে নেয়। কয়েকদিন পরে আবার মোবাইলে ফোন করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। রাজি না হলে ওই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিবে বলে জানায় আসামিরা। পরে বিষয়টি নিয়ে পরিবারের সাথে আলোচনা করে থানায় এজাহার দেন ভুক্তভোগী নারী। পুলিশ মামলা রেকর্ড করেই ওই আসামিকে আটক করে। গত ২ আগস্ট আটক দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

কোতয়ালি থানার এসআই আব্দুর রাজ্জাক জানিয়েছেন, মামলা হওয়ার পর দুইজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের আটকের জন্য অভিযান অব্যহত রয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরের পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক

    September 16, 2026

    যশোরে এনজিওর হিসাবরক্ষককে মারধর করে ৩৭ লাখ টাকা আদায়ের চেষ্টার অভিযোগ

    September 16, 2026

    সার্ভার ডাউন : বিদ্যুৎ বিল দিতে ভোগান্তিতে যশোরের গ্রাহকরা

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.