Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে পল্লী সঞ্চয় ব্যাংকের সম্মেলনের নামে সরকার বিরোধী নাশকতার পরিকল্পনা, আটক ২

banglarbhoreBy banglarbhoreAugust 9, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

♦ যুবদল নেতার মামলায় গ্রেফতার সিবিএ সভাপতি-সম্পাদক

♦ মামলায় ৫ জনের নাম উল্লেখ, অজ্ঞাত আসামি ৪০-৫০

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংঘের খুলনা বিভাগীয় সম্মেলনের নামে সরকার বিরোধী নাশকতার পরিকল্পনার অভিযোগে সিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদককে আটক করা হয়েছে।

শুক্রবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সম্মেলনে প্রধান অতিথি সিবিএ সভাপতি এনামুল হক ও প্রধান আলোচক ছিলেন সাধারণ সম্পাদক রোবেল হোসেন। সেখান থেকে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে যায় পুলিশ। পরে শনিবার সদরের ফতেপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ওহিদুল ইসলাম বাদী হয়ে ওই দুই সিবিএ নেতাসহ ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৪০-৫০ জনের নামে নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা দায়ের করেন। পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জানতে চাইলে যশোর ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভুঞা শনিবার রাতে বলেন, শুক্রবার ওই দুই সিবিএ নেতাকে থানা পুলিশ আটক করে আমাদের হেফাজতে দেয়। আমরা জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করেছি। থানায় তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা হয়েছে। থানা বিস্তারিত বলতে পারবে।

এ বিষষে জানতে চাইলে শনিবার রাতে কোতয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, শুক্রবার যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংঘের খুলনা বিভাগীয় সম্মেলনের নামে সরকার বিরোধী নাশকতার পরিকল্পনা করছিল। এমন অভিযোগের ভিত্তিতে সিবিএ সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক রোবেল হোসেনকে হেফাজতে নেয়া হয়। শনিবার ওই দুইজনসহ ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৪০-৫০জনের নামে সরকার বিরোধী নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা হয়েছে। মামলার বাদী ওহিদুল ইসলাম নামে এক ব্যক্তি। আটক দুইজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

মামলার বাদী সদরের ফতেপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ওহিদুল ইসলাম বলেন, ‘আমি জানতে পারি দুই সিবিএ নেতাসহ আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপজেলা মিলনায়তনে নাশকতা ও দেশকে অস্থির করতে মিটিং করছে। বিষয়টি পুলিশ প্রশাসনকে জানাই। পুলিশ এসে তাদেরকে নিয়ে যায়। এই ঘটনায় দলীয় শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করে বাদী হয়ে মামলা করেছি।’

অপর একটি সূত্রে জানা গেছে, এনামুল হক ও রোবেল হোসেন ঢাকা মহানগরীর যাত্রাবাড়ি এলাকার একটি সিআর ৯৩৭/২০২৪ মামলার যথাক্রমে ৬২ ও ৬৪ নম্বর আসামি। ওই মামলার প্রধান আসামি পতিত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া আসামির তালিকায় নাম রয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপস, ঢাকা-৫ আসনের সাবেক এমপি সজল মোল্লা, ঢাকা-৪ আসনের সাবেক এমপি ড. আওলাদ হোসেন, সাবেক মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট সানজিদা, পুলিশের সাবেক আইজি আব্দুল্লাহ আল মামুন, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল মো. ফয়জুর রহমান, এনটিএমসির সাবেক ডিজি মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, সাবেক ডিসি (মতিঝিল) বিপ্লব সরকার প্রমুখ। এই মামলায় এনামুল হক ও রোবেল হোসেন জামিনে আছেন বলে জানা গেছে।

এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার সাংবাদিকদের জানিয়েছেন, আটক দুইজনের বিরুদ্ধে ঢাকার রমনা থানায় একটি মামলা রয়েছে। সেই মামলায় তারা জামিনে আছেন।

আটক নাশকতা পরিকল্পনা পল্লী সঞ্চয় ব্যাংক বিরোধী যশোর সম্মেলন সরকার
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.