Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন
  • সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত
  • ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল
  • স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে পৃথক দুর্ঘটনায় নিহত ২

banglarbhoreBy banglarbhoreOctober 22, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরোও একজন। মঙ্গলবার বিকালে সদর উপজেলার সতীঘাটায় ও সকালে অভয়নগরের আলীপুরে এই দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা আকাশ (১৯) সদর উপজেলার রামনগর হাতিপোতা গ্রামের বাসিন্দা ও নিহত আবুল কালাম খান (৫৫) উপজেলার প্রেমবাগ চাপাতলা এলাকার বাসিন্দা। আহত সোহান রামনগর হাতিপোতা গ্রামের হাশেম আলীর ছেলে। নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। আর আহত ব্যক্তির যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা চলছে।

যশোর কোতয়ালী মডেল থানার (ওসি) আবুল হাসনাত বলেন, ‘মঙ্গলবার তিনটার দিকে নিহত আকাশ ও সোহান মোটরসাইকেলযোগে রাজারহাট থেকে কুয়াদা বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সতীঘাটা কামালপুর মসজিদের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আকাশের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর অবস্থায় সোহানকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক।’

এদিকে, মঙ্গলবার সকালে যশোরের অভয়নগরে ট্রাকের ধাক্কায় আবুল কালাম খান (৫৫) নামে এক সাইকেল আরোহী নিহত হন। যশোর-খুলনা মহাসড়কের আলীপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতের ফুফাতো ভাই শহিদুল ইসলাম জানান, আবুল কালাম সকালে সবজি ক্ষেত থেকে ২০ কেজি পটল নিয়ে সাইকেলযোগে নওয়াপাড়া বাজারে যাচ্ছিলেন। এ সময় পিছন দিক থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজুর রহমান সবুজ আহত আবুল কালামকে মৃত ঘোষণা করেন।

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

দুর্ঘটনা নিহত যশোর
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের

    October 9, 2026

    বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা

    October 9, 2026

    ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.