Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত
  • জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)
  • ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত
  • আশাশুনিতে বিএনপি অফিসে আগুন, দুটি ককটেল উদ্ধার
  • যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার ৩১টি স্বর্ণের বারসহ দুই জন আটক
  • সরকার শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় ও যুগোপযোগী করতে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে : অমিত
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম অক্টোবর ১, ২০২৫

যশোরে পৃথক বজ্রপাতে বিএনপির নেতাসহ দুইজনের মৃত্যু

banglarbhoreBy banglarbhoreNo Commentsঅক্টোবর ১, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোরে পৃথক বজ্রপাতে বিএনপির নেতাসহ দুইজনের মৃত্যু
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
বুধবার সকালে যশোরের যশোর সদর ও কেশবপুর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একজন নেতাসহ মোট দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন মাছের ঘেরে কাজ করছিলেন এবং অন্যজনও একই কাজে নিয়োজিত ছিলেন।

সকাল সাড়ে আটটার দিকে যশোর সদর উপজেলার বসুন্দিয়ায় মাছের ঘেরে কাজ করার সময় বজ্রপাতে নিহত হন বসুন্দিয়া ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হাকিম সরদার (৬৫)। তিনি বসুন্দিয়ার খোলাডাঙ্গা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, সকালে বৃষ্টির মধ্যে হাকিম সরদার তার নিজ মৎস্য ঘেরে কাজ করছিলেন। এসময় আকস্মিক বজ্রপাত ঘটলে তিনি আহত হন। পাশের ঘেরে থাকা লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আব্দুল আজিজ জানান, বজ্রপাতে হাকিম সরদার ঘটনাস্থলেই নিহত হন। তার নামাজে জানাজা আসরবাদ খোলাডাঙ্গা আদর্শ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এবং পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

একই দিন সকালে যশোরের কেশবপুর উপজেলায় মাছের ঘেরে কাজ করার সময় বজ্রপাতে মারা যান শামিম হোসেন (২৫) নামে এক যুবক। তিনি উপজেলার পাঁজিয়া ইউনিয়নের বেলকাটি গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শামিম সাগরদত্তকাটি গ্রামের আমতলা এলাকায় একটি মৎস্য ঘেরে কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত শামিম দীর্ঘদিন ধরে মাছ চাষের সঙ্গে যুক্ত ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, স্ত্রী এবং তিন বছরের এক শিশুপুত্রকে রেখে গেছেন।

নেতা বজ্রপাত বিএনপি মৃত্যু যশোর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত

জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)

ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.