Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর জেলা ক্যাটারিং অ্যাসোসিয়েশন মালিক সমিতির নির্বাচন
  • বাঁচতে শেখার উদ্যোগে প্রতিবন্ধীদের নিয়ে সচেতনতা সভা
  • কোটচাঁদপুরে অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের মতবিনিময়
  • কালিগঞ্জে ছাত্রীকে নিয়ে উধাও মাদ্রাসা শিক্ষক
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে সহায়তার চেক বিতরণ
  • আনসার সদস্য সুমনের বিরুদ্ধে ফের মাদক কারবারের অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় ( ভিডিও সহ )
  • এই মুহূর্তে ব্রাজিলের ম্যাচ আয়োজনে অর্থ ব্যয় করার সুযোগ নেই : আমিনুল
  • যশোরে ৪৪ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, August 26
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে পৈত্রিক সম্পত্তি পুনরুদ্ধার দাবিতে সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreMarch 4, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
পৈত্রিক সম্পত্তি পুনরুদ্ধার ও অবৈধ দখল উচ্ছেদের দাবিতে যশোরে সংবাদ সম্মেলন হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সমে¥লন করেন ভুক্তভোগী তৌহিদুর রহমান ।

লিখিত বক্তব্যে তৌহিদুর রহমান জানান, তার দাদা বেলায়েত আলী যশোর সদর উপজেলার ৭৭ নম্বর চাঁচড়া মৌজায় ক্রয়কৃত জমির সিএস রেকর্ডভুক্ত মালিক ছিলেন। পরবর্তীতে কিছু জমি বিক্রি করা হলেও, বাকি জমি অবৈধভাবে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি জানান, সংশ্লিষ্ট ভূমি অফিসের তথ্য অনুযায়ী এখনও তাদের কিছু জমি অবশিষ্ট আছে। জরিপের সময় তারা উপস্থিত না থাকায় ২.২৫ শতক জমি বাংলাদেশ সরকারের নামে রেকর্ড করা হয়েছে। যে জমি বর্তমানে আব্দুল ওহাব নামে এক ব্যক্তির দখলে আছে।

সংবাদ সম্মেলনে ওই মৌজার বিভিন্ন দাগ ও খতিয়ানের উল্লেখ করে তিনি দাবি করেন, বর্তমান জরিপ অনুযায়ী তাদের ৬৯.৩০ শতক জমি অন্যদের নামে রেকর্ডভুক্ত হয়েছে। যা প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে করা হয়েছে বলে তাদের অভিযোগ। তারা শান্তিপূর্ণ উপায়ে পৈত্রিক সম্পত্তি পুনরুদ্ধারের চেষ্টা করছেন। কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতার মুখে পড়ছেন বলে অভিযোগ করেন। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন তৌহিদুর রহমানের মা গুলশান আরা বেগম, ভাই স্বজন উদ্দীন, তৌফিকুর রহমান, মেয়ে সাদিয়া সুলতানা প্রমুখ।

পুনরুদ্ধার দাবি যশোর সংবাদ সম্মেলন
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

যশোর জেলা ক্যাটারিং অ্যাসোসিয়েশন মালিক সমিতির নির্বাচন

August 25, 2026

বাঁচতে শেখার উদ্যোগে প্রতিবন্ধীদের নিয়ে সচেতনতা সভা

August 25, 2026

কোটচাঁদপুরে অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের মতবিনিময়

August 25, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.