Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিদ্যুৎকর্মীদের বিক্ষোভ ( ভিডিও সহ )
  • সরকারি নির্দেশনা উপেক্ষা করে হাসপাতাল এলাকায় ক্লিনিক
  • মণিরামপুর মাদানীয়া নূরানী মাদ্রাসায় বৃক্ষরোপণ
  • কবি কাজী নজরুল ইসলামে স্মরণোৎসব অনুষ্ঠিত
  • তরুণদের সামাজিক ও সাংস্কৃতিক কাজে সম্পৃক্ত করতে হবে : অধ্যাপক নার্গিস বেগম
  • ‘মাদককে ঘৃণা, সুস্থ জীবনের প্রত্যয় রিকভারিদের’
  • শ্যামনগরে ছেলের লাথিতে গেল মায়ের দাঁত
  • মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে এএসআই নিয়োগে যশোর পুলিশের ব্রিফিং
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ১০, ২০২৪

যশোরে ফল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ১০, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

ফল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে আকিকুল ইসলাম (৫০) নামে এক ফল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ জুলাই) গভীর রাতে যশোর শহরের মুজিব সড়কে মডেল মসজিদের সামনে এক গলি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আকিকুল ইসলাম যশোর ঝিকরগাছা উপজেলার পায়রা গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

নিহতের ভাই তরিকুল ইসলাম জানান, আকিকুল ইসলামের ঝিকরগাছা বাসস্ট্যান্ডে একটি ফলের দোকান আছে। মঙ্গলবার রাত ৯টার পরে তিনি ঝিকরগাছা এলাকায় ছিলেন। গভীর রাতে খবর পান- ভাইকে কেউ শ্বাসরোধ করে হত্যা করেছে। লাশ উদ্ধার করে পুলিশ যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

তিনি বলেন, পুলিশের কাছে জানতে পেরেছি- একজন নারী মোবাইল ফোনে তাকে ডেকে আনে। এরপর বালির মধ্যে মুখ চেপে ভাইকে হত্যা করা হয়েছে। আকিকুলের দুই মেয়ে এবং একটি ছেলে সন্তান রয়েছে।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, রাতেই লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে কারা তাকে হত্যা করেছে- তা এই মুহূর্তে জানা যায়নি। এই হত্যাকাণ্ডে পুলিশের একাধিক একাধিক টিম মাঠে কাজ করছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিদ্যুৎকর্মীদের বিক্ষোভ ( ভিডিও সহ )

সরকারি নির্দেশনা উপেক্ষা করে হাসপাতাল এলাকায় ক্লিনিক

মণিরামপুর মাদানীয়া নূরানী মাদ্রাসায় বৃক্ষরোপণ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.