Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের পণ্য পাচারচেষ্টা কাস্টমস কর্মকর্তাসহ আটক ৩
  • উপজেলা শিক্ষা কর্মকর্তার দফতরে এমএসটিপি স্কুল ও কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ
  • যশোরে তিন দিনব্যাপি পিআইবির মাল্টিমিডিয়া এআই ও ফ্যাক্ট চেকিং’ সাংবাদিক প্রশিক্ষণ সম্পন্ন
  • রামপালে প্রতিমন্ত্রীর নির্দেশে খালের বাঁধ অপসারণ
  • মাগুরায় ‘বাঘ’ আতঙ্ক’
  • দেবহাটায় প্রনোদনা কর্মসূচির গাছের চারা বিতরণ 
  • জীবননগরে দুর্নীতিবিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • রংপুরের হোটেল শ্রমিক শাওন হত্যার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ২৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ১৪, ২০২৪

যশোরে ফের তাপদাহ : চরম বিপাকে শ্রমজীবীরা

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ১৪, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

তিব্র গরমে ফের নাজেহাল যশোরের জনজীবন। সূর্যের অগ্নিমূর্তি দেখছে এই জনপদের মানুষ। প্রতিনিয়ত ব্যারোমিটারের পরদস্তুর উপরের দিকে উঠছে। তিব্র রোদের সাথে সাথে বায়ুস্তরও অসহ্য গরম অনুভব করাচ্ছে।

বাতাসে আদ্রতার পরিমাণ কমে যাচ্ছে। সব মিলিয়ে গরমে ফের হাঁসফাস অবস্থা বিরাজ করছে। সবচেয়ে বেশি বিপাকে পড়তে হচ্ছে সাধারণ খেটে খাওয়া দিনমজুর মানুষদের। কাজের সন্ধানে ঘর থেকে বের হলেও অনেকেই গরমে কাজ করতে পারছেন না। ফলে চরম বিপাকে পড়তে হচ্ছে তাদের।

বৃহস্পতিবার যশোর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৩ টা নাগাদ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসের আদ্রতা ছিলো ৫৬ শতাংশ।

এদিন শহরের জনগুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখা গেছে, শহরের মোড়ে মোড়ে পানি জাতীয় ফলের বিক্রি বেড়েছে। ফুটপাতে ঠান্ডা পানির শরবতে সাময়িক স্বস্তি খুজছেন পথচারীরা। যেহেতু ঈদ সমাগত তাই মার্কেটগুলোতে ক্রেতা সমাগম বেশি। কিন্তু তিব্র গরমে ক্রেতা-বিক্রেতাদের ক্রয় বিক্রি মনপুত হচ্ছে না। এছাড়া শহরে যানজট গরমে ভোগান্তির মাত্রা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

শহরের দড়াটানায় আবু হানিফ নামে এক রিকসা চালকের সাথে কথা হয়। তিনি বলেন, সামনে ঈদে খরচ বাড়বে। রোদের তাপ খুব। তারপরও রিকসা নিয়ে বের হয়েছি। গরমে যাত্রী পাচ্ছি না। অপেক্ষা করছি। রোদে কষ্ট হলেও কিছু করার নেই।

এদিকে কোরবানি ঈদ সামনে রেখে কামারপাড়ায় বেড়েছে কর্মব্যস্ততা। সারা বছরের তুলনায় ঈদের আগে ১৫ দিন তাদের কাজের চাপ বাড়ে। এ বছর কাজের চাপ বাড়লেও তিব্র গরমে কাজ করতে পারছেন না তারা। কথা হয় বিরামপুরের কর্মকার রবিনের সাথে। তিনি জানান, গত কয়েকদিন ধরে কাজের চাপ বেড়েছে।

কিন্তু গরমের কারণে বেশি সময় আগুনের পাশে বসে কাজ করা যাচ্ছে না। তারপরও যতদূর সম্ভব চেষ্টা করছি বিকেলের দিকে রোদের তাপ কম হলে কাজ করার।

শহরের লালদীঘির পাড়ে কাজের সন্ধানে বসে থাকা দিন মজুর মো. আনিস জানান, সকালে কাজের জন্য এখানে এসে বসেছি। রোদের তাপ সহ্য করা যাচ্ছে না। কাজও পাচ্ছি না।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের পণ্য পাচারচেষ্টা কাস্টমস কর্মকর্তাসহ আটক ৩

উপজেলা শিক্ষা কর্মকর্তার দফতরে এমএসটিপি স্কুল ও কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ

যশোরে তিন দিনব্যাপি পিআইবির মাল্টিমিডিয়া এআই ও ফ্যাক্ট চেকিং’ সাংবাদিক প্রশিক্ষণ সম্পন্ন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.