Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মহান শহীদ দিবস উপলক্ষে যশোরে বিস্তারিত কর্মসূচি ঘোষণা
  • বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায় স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত
  • খুমেবির এমবিবিএস ২য় পেশাগত পরীক্ষায় প্রথম সকিনা উইমেন্স মেডিকেল
  • ভোটের ফল নিয়ে যশোরে রাজনৈতিক মহলে যত আলোচনা
  • সাতক্ষীরা-১ আসনে পুনরায় ভোটগ্রহণের দাবি
  • খাজুরায় ৫ কৃষক পুরস্কৃত
  • জীবননগরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  • মাগুরায় সংবাদ সম্মেলনে নির্বাচনী অবস্থান তুলে ধরল বাসদ ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বসুন্দিয়ায় ইজিবাইকচালক ইমন হত্যা আটক দুই

banglarbhoreBy banglarbhoreমে ৩, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

 

বাংলার ভোর প্রতিবেদক

যশোর বসুন্দিয়ার ভৈরব নদীত থেকে ইজিবাইক চালক ইমনের লাশ উদ্ধার ও হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে এলাকা থেকে আটক করেছে পুলিশ। আটক ২ যুবকরা হচ্ছে, যশোর সদর উপজেলার জগন্নাথপুরের মোশারফ ফকিরের ছেলে রাকিব হোসেন ও অভয়নগর উপজেলার প্রেমবাগ বাবলাতলার এলাকার নওয়াব আলীর ছেলে মিরাজ শেখ। দুর্বৃত্তদের হাতে নিহত ইজিবাইক চালক ইমন অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের আবুল কালামের ছেলে। গত মঙ্গলবার সকালে যশোর কোতোয়ালি পুলিশ ইজিবাইক চালক ইমনের লাশ যশোর সদর উপজেলার বসুন্দিয়ার ভৈরব নদী থেকে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করে।

ইজিবাইক চালক ইমন হত্যাকাণ্ডের ঘটনায় তার পিতা থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ অভিযানে চালিয়ে তাদেরকে আটক করে।গত ২৮ এপ্রিল ভোরে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে ইমন আর বাসায় ফিরিনি। কোতোয়ালি থানা পুলিশ ও ডিবির যৌথ অভিযানে লাশ উদ্ধারের দু’ঘন্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটন করেন। ডিবি পুলিশের এসআই খান মাইদুল ইসলাম রাজীব সাংবাদিকদের জানান, দু’আসামি জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। হত্যাকারীরা ইমনকে বসুন্দিয়ার জগন্নাথপুর গ্রামে নিয়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে রাতে মরদেহ একটি সাদা প্লাষ্টিকের বস্তায় ভরে বসুন্দিয়ার সদুল্লাপুর নদীতে ফেলে দিয়ে ইজিবাইক নিয়ে পলিয়ে যায়। পুলিশ নিহত ইমনের কাছে থাকা মোবাইল ফোনের কললিস্ট দেখে ওই দু’যুবকের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেন। পরে আসামিদের জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনা স্বীকার করে জবানবন্দি দেয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মহান শহীদ দিবস উপলক্ষে যশোরে বিস্তারিত কর্মসূচি ঘোষণা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায় স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

খুমেবির এমবিবিএস ২য় পেশাগত পরীক্ষায় প্রথম সকিনা উইমেন্স মেডিকেল

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.