Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
  • শ্যামনগরে তেলের জন্য দেড় কিলোমিটার দীর্ঘ লাইন
  • শার্শার কায়বা ইউনিয়ন শাখা ছাত্র শিবিরের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
  • মেয়ের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি হলো না: সিরাজুল-কোহিনুরের শেষ আশ্রয় পাশাপাশি দুটি কবরে
  • যশোরে ইয়াবাসহ আটক ১
  • এক নিমেষে শেষ একটি পরিবার : পাশাপাশি তিন কবরে চিরনিদ্রায় শায়িত বাবা-নাতনি ও ছেলে
  • নানাবাড়ি বেড়াতে এসে প্রাণ গেল শিশু জান্নাতের
  • কেশবপুরে ঈদের ছুটির ভেতরেও অব্যাহত ছিল পরিবার পরিকল্পনা বিভাগের সেবা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বাংলা বর্ষবরণ আয়োজনে প্রস্তুতি

banglarbhoreBy banglarbhoreমার্চ ৯, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে বাংলা বর্ষবরণ উৎসবে মঙ্গল শোভাযাত্রায় ব্যবহৃত উপকরণ তৈরির কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। যশোর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ শনিবার বিকেলে শোভাযাত্রায় ব্যবহারের জন্যে তৈরি মুখোশে রঙের আঁচড় দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন। যশোর চারুপীঠ আর্ট রিসার্স ইনস্টিটিউটের উদ্যোগে শহরের পৌর পার্কে অবস্থিত সংগঠনের কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘মঙ্গল শোভাযাত্রা শুধু বাংলাদেশ ও বাঙালী সংস্কৃতিরই অংশ না; এখন এটি বিশ্ব ঐতিহ্যের অংশ। যা ১৯৮৩ সালে যশোর থেকে শুরু হয়েছিলো। এই মঙ্গল শোভাযাত্রাকে ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠি ধর্মের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা চালাচ্ছে। বাঙালী সংস্কৃতি দিয়ে সেই অপচেষ্টা রুখে দিতে হবে। পয়লা বৈশাখে যশোর শহরকে উৎসবের নগরীতে রুপ দেয়ার জন্যের পৌর শহরের প্রত্যেক ওয়ার্ডে বর্ষবরণের অনুষ্ঠান আয়োজনে পৃষ্ঠপোষকতা দেয়ার জন্যে পৌর মেয়রের প্রতি আহবান জানান বক্তারা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, যশোর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এড. মাহমুদ হাসান বুলু, চিত্রশিল্পী মফিজুর রহমান, সুরধুনী সংগীত নিকেতনের সভাপতি ও দৈনিক বাংলার ভোরের উপদেষ্টা সম্পাদক হারুণ অর রশিদ, কবি কাজী মাজেদ নেওয়াজ, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, বিবর্তন যশোরের সভাপতি নওরোজ আলম খান, সাংবাদিক সারোয়ার হোসেন, এইচআর তুহিন, মনিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সুজয় দত্ত।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

মার্চ ২৫, ২০২৬

শ্যামনগরে তেলের জন্য দেড় কিলোমিটার দীর্ঘ লাইন

মার্চ ২৪, ২০২৬

শার্শার কায়বা ইউনিয়ন শাখা ছাত্র শিবিরের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মার্চ ২৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.