Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সন্ত্রাসী ভাড়া করে প্রাচীর ভাঙা, অস্ত্রের মহড়ায় অসহায় দুই পরিবার ( ভিডিও সহ )
  • বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
  • ডুমুরিয়ায় পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • নড়াইলে ইয়াবাসহ গ্রেফতার এক
  • ‘আদর্শ ও কর্মে বেঁচে থাকবে ফজলে রাব্বি মোপাশা’
  • ‘ব্ল্যাক বেল্ট ইন মেমরি’ খেতাবে ভূষিত হামিদুল হক সংবর্ধিত
  • বিসিবির অর্থায়নের নতুন পিচে দুর্বৃত্তের হামলা, ৪ লাখ টাকার ক্ষতি
  • যশোরে খুদে পায়ে বিশ্বকাপের উন্মাদনা (ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুলাই ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ২৭, ২০২৪

যশোরে বাঘারপাড়ায় কমরেড গগন দাসের শোকসভা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ২৭, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের বাঘারপাড়ায় গণতন্ত্রের নির্ভীক মুখপাত্র ‘সাপ্তাহিক সেবা’ পত্রিকার সম্পাদক মন্ডলির সদস্য ও এগারোখান অঞ্চলে ‘১লা বৈশাখ’ উদযাপনের প্রথম উদ্যক্তা কমরেড সুকুমার দাস গগন’র শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের বাকড়ী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে কমরেড সুকুমার দাস গগন’র শোকসভা পালন কমিটি। এতে প্রধান আলোচক ছিলেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সহসভাপতি ও ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের সভাপতি শ্যামল কুমার ভৌমিক। শোকসভা পালন কমিটির আহ্বায়ক আশুতোষ বিশ্বাসের সভাপতিত্বে এদিন আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সভাপতি হাফিজুর রহমান, কেন্দ্রীয় সহ-সভাপতি ও মাগুরা জেলা সভাপতি সুনীল কুমার সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক তাপস বিশ্বাস, গণতান্ত্রিক মহিলা সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রহিমা জামাল, জাতীয় ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মধুমঙ্গল বিশ্বাস, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট খুলনা জেলার সভাপতি আবুল হোসেন, নড়াইল জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট অভয়নগর থানা কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম এবং শোকসভা পালন কমিটির সদস্য অশ্বিনী কুমার দাস ও প্রয়াতের সহধর্মিনী স্নেহলতা রায়, গরীবের বন্ধু খুলনা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাক্তার কেপি সরকার, নড়াইল আইনজীবী সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক পরিতোষ বাগচী, স্থানীয় স্কুল শিক্ষক বিমল অধিকারী, আইনজীবি রথীন্দ্রনাথ বিশ্বাস, মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজের অধ্যাপক বিকাশ চন্দ্র আসবা, সহকারি অধ্যাপক রবিন্দ্রনাথ বিশ্বাস প্রমুখ। এদিন গগন দাসের স্মরণে স্বরচিত কবিতা আবৃত্তি করেন কিশোর গোস্বামী। অনুষ্ঠানটি পরিচালনা করেন শোকসভা পালন কমিটির সদস্য কামরুল হক লিকু।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সন্ত্রাসী ভাড়া করে প্রাচীর ভাঙা, অস্ত্রের মহড়ায় অসহায় দুই পরিবার ( ভিডিও সহ )

বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

ডুমুরিয়ায় পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.