Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শ্যামনগরে প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ বিতরণ
  • রামপালে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত
  • সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির ডাস্টবিন বিতরণ
  • ‘যশোর গণহত্যা দিবস’ পালনে প্রস্তুতি সভা
  • কপিলমুনিতে এইচআরবিএ প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • যশোরে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ
  • যশোরে সংখ্যালঘু পরিবারের জমি দখল ও হামলা : দেশত্যাগের হুমকি
  • যশোরে সরকারি জমি দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ৩১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বিশ্ব মান দিবসে আলোচনা সভা

ভেজাল রোধে বিএসটিআই’কে কঠোর হওয়ার তাগিদ
banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ১৫, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে বিশ্ব মান দিবস উপলক্ষে ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসন ও বিএসটিআই যশোর যৌথভাবে এই সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথি বজেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেছেন, খাবার যত্রতত্র তৈরি হয়। যেখানে বিএসটিআই’র অনুমোদন নেই। কেমিস্ট নেই অথচ রঙ, টেস্টি সল্ট ব্যবহার করে খাবার তৈরি হচ্ছে। এসব খাবারে ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি করছে। খাবারের মান ভাল না হলে বিএসটিআই’র সনদ দিয়ে আমরা কি করবো? এ ব্যাপারে নজরদারি বাড়াতে হবে।

সবজিতে বিষাক্ত রাসায়নিকের ব্যবহার নিয়ে জেলা প্রশাসক বলেন, আমরা বাজার থেকে সবজি কিনে খাই। সবজির নামে বিষ খাই। সবজি উৎপাদনকারী, বিক্রেতা, ক্রেতা সবাই রোগী হয়ে যাচ্ছে। বেশি লাভের জন্য আমরা খাবারে ভেজাল দিচ্ছি, প্রতারণা করছি। বাংলাদেশে শতভাগ ভেজালে পরিণত হয়েছে। আমরা সব সময় মানুষের ক্ষতি করার মানসিকতা নিয়ে চলি।

তিনি সৎ মানসিকতা নিয়ে ব্যবসা পরিচালনার ওপর জোর দিয়ে বলেন, বেশি কিছু প্রয়োজন নাই। সুন্দর মানসিকতা নিয়ে চললে ভালো হবে। অসুস্থ প্রতিযোগিতা বাদ দিয়ে সুস্থ প্রতিযোগিতা করার আহ্বান জানান তিনি। এছাড়া, ব্যবসাকে ‘ইবাদাত’ উল্লেখ করে সৎ নিয়তে ব্যবসা পরিচালনার তাগিদ দেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মাসুদ রানা ও যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মিজানুর রহমান খান। বিএসটিআই যশোরের উপ-পরিচালক প্রকৌশলী আসলাম শেখ এতে সভাপতিত্ব করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শ্যামনগরে প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ বিতরণ

মার্চ ৩১, ২০২৬

রামপালে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

মার্চ ৩১, ২০২৬

সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির ডাস্টবিন বিতরণ

মার্চ ৩১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.