Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে শোকজ
  • নতুন মোড়কে পুরানো টেলিভিশন, আদালতে মামলা
  • যশোর বোর্ডে শহীদ জিয়ার শাহাদতবার্ষিকী পালন
  • চৌগাছায় পুলিশি অভিযানে যুবলীগ নেতাসহ আটক ৩
  • কোটচাঁদপুরে পাওয়ার ট্রিলার প্রতিযোগিতায় মানুষের ঢল
  • আঙুর চাষে বদলে গেছে চৌগাছার সেলিমের জীবন
  • সুন্দরবনে অভিযান : অস্ত্রসহ কুখ্যাত জোনাব বাহিনীর তিন সদস্য আটক
  • স্বামীর পরকীয়ার জেরে তরুণী হত্যার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি বাবার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ৪, ২০২৫

মণিরামপুরে ধানের শীষের প্রার্থী শহীদ ইকবাল

তারেক রহমান ও অমিতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ
banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ৪, ২০২৫
Facebook Twitter WhatsApp
মণিরামপুরে ধানের শীষের প্রার্থী শহীদ ইকবাল
Share
Facebook Twitter LinkedIn

মনিরামপুর সংবাদদাতা
অবশেষে যশোর-৫ মণিরামপুরে বিএনপির মনোয়ন পেলেন অ্যাডভোকেট মোঃ শহীদ ইকবাল হোসেন। বৃহস্পতিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাদেশে বিএনপির ৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেন। এতে যশোর-৫ মণিরামপুর আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষণা দেয়া হয় উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের নাম।

মণিরামপুরে ধানের শীষের প্রার্থী শহীদ ইকবালবিকেলে প্রার্থীর নাম ঘোষনার সাথে সাথেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো নেতাকর্মী সমর্থকরা উচ্ছ্বাসে ফেটে পড়েন এবং উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ভিড় করেন। এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন সকলকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, আপনারা উচ্ছসিত না হয়ে মহান আল্লাহপাকের দরবারে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করুন। যেন আল্লাহপাক দ্রুত সময়ের মধ্যে আমাদের প্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন।

বিএনপির মনোয়ন পাওয়ায় ধানের শীষের প্রার্থী শহীদ ইকবাল হোসেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সকল নেতাকর্মী সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।

১৯৯১ ও ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হন অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। এর পর থেকে বিএনপির পরিবর্তে চারদলিয় জোট থেকে জমিয়তে উলামায়ে ইসলামের মহসাচিব মুফতি মুহাম্মদ ওয়াক্কাসকে ধানের শীষের প্রার্থী করা হয়। দীর্ঘ ৩০ বছর পর মনিরামপুরে আবারও ধানের শীষ আসলো বিএনপি তথা শহীদ ইকবালের হাতে। এ কারনে বিএনপির নেতাকর্মী সমর্থকরা আনন্দে উচ্ছ্বসিত এবং আবেগ আপ্লুত।

অমিত তারেক রহমান ধানের শীষ প্রার্থী মণিরামপুর শহীদ ইকবাল
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে শোকজ

নতুন মোড়কে পুরানো টেলিভিশন, আদালতে মামলা

যশোর বোর্ডে শহীদ জিয়ার শাহাদতবার্ষিকী পালন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.