Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ উদ্ধার
  • মাগুরায় নব নির্বাচিত এমপিকে সংবর্ধনা
  • অব্যাহত হুমকি : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে শ্যামনগরে সনাতনী নারীদের মানববন্ধন
  • যশোরে কয়লা আমদানির নামে ১০ কোটি টাকার প্রতারণার অভিযোগ, বিচার দাবি
  • যশোরের বাজারে গরুর মাংসের দাম বেড়েছে
  • অভয়নগরে মাদকপ্রবণতা: মেয়েদের বিয়ে নিয়ে সংকটে অভিভাবকরা
  • সন্ত্রাস মাদক ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা করবে না বিএনপি যশোরে প্রতিমন্ত্রী
  • যশোরে ৪ লাখ ৩০ হাজার টাকা চুরি: আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্য আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, ফেব্রুয়ারি ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

বিজয়ী ২৭ জনের মাঝে পুরস্কার বিতরণ
banglarbhoreBy banglarbhoreমে ৮, ২০২৫Updated:মে ৮, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে ‘অন দ্যা সাইড অফ হিউম্যানেটি’ প্রতিপাদ্য স্লোগানে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে র‌্যালি, চিত্রাংকন ও আলোচনা সভার আয়োজন করে জেলা ইউনিট।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক জাহিদ হাসান টুকুন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও রেড ক্রিসেন্ট যশোরের সহসভাপতি দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুলুু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহবায়ক রাশেদ খান প্রমুখ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, আজকের এই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এই তরুণ প্রজন্মই আগামী দিনের ভবিষ্যৎ এবং তাদের মধ্যে মানবতাবোধ ও সেবার মানসিকতা জাগ্রত করা অত্যন্ত জরুরি।

জেলা প্রশাসন সর্বদা রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির পাশে আছে এবং থাকবে। আমরা বিশ্বাস করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুস্থ, সুন্দর ও সহানুভূতিশীল সমাজ গড়ে তুলতে সক্ষম হব।

উদ্বোধন শেষে শহরে আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কয়েক শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এদিন বিকেলে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের হল রুমে কবিতা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। তিন বিভাগের মোট ২৭ জনের হাতে পুরস্কার তুলে দেন জেলা ইউনিটের সাধারণ সম্পাদক জাহিদ হাসান টুকুন।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিটের অজীবন সদস্য তনুজ জামান মায়া, সাবেক যুব প্রধান রোকনুজ্জামান, ইউনিট লেভেল অফিসার মোক্তার হোসেন, কবিতা বিভাগের বিচারক নার্গিস খন্দকার, চিত্রাংকন বিভাগের চঞ্চল কুমার প্রমুখ।

উদযাপন দিবস বিশ্ব রেড ক্রস যশোরে রেড ক্রিসেন্ট
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ উদ্ধার

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

মাগুরায় নব নির্বাচিত এমপিকে সংবর্ধনা

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

অব্যাহত হুমকি : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে শ্যামনগরে সনাতনী নারীদের মানববন্ধন

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.