Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ওজোপাডিকোর ২১ জেলার অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়িকরণ দাবিতে যশোরে কর্মবিরতি
  • নিরাপদ মাছ ও দেশীয় প্রজাতি রক্ষায় যশোরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
  • যশোরে প্রাথমিকে শিক্ষক সংকট তীব্র : প্রধান শিক্ষক নেই ৬৯১, সহকারী শিক্ষক ৬১৫
  • যশোরে পিস্তল ঠেকিয়ে গুলি করার চেষ্টা থানায় অভিযোগ
  • খালেদা জিয়ার জন্মদিনে যশোর জেলা বিএনপির দোয়া মাহফিল
  • শিশুদের বইয়ের পাতায় ফেরাতে হবে : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে ‘স্টাডি সল্যুশন’ ব্রাঞ্চ উদ্বোধন
  • যশোরে পিস স্কুল অ্যান্ড কলেজে সিরাতুন্নবী (সা.) উদযাপন ও পুরস্কার বিতরণী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, August 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ‘ব্লাডলিংক’ উদ্যোগে দিনব্যাপি রক্তের গ্রুপ নির্ণয় ফেস্টিভ্যাল

banglarbhoreBy banglarbhoreAugust 30, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ফেস্টিভ্যাল কর্মসূচি পালন করেছে অ্যাপভিত্তিক স্বেচ্ছাসেবী রক্ত সরবরাহকারী সংগঠন ‘ব্লাডলিংক’। শুক্রবার পৌরপার্কে সকাল ৯টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এই কর্মসূচি চলে। কর্মসূচির মাধ্যমে শহরের প্রায় পাঁচ শতাধিক নারী, পুরুষ, শিশু ও বয়োবৃদ্ধের রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্তদান বিষয়ক সচেতনতা বিবৃতি প্রদান করা হয়। ক্যাম্পেইনটি পরিচালনা করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা, তামজিদ রহমান, জেলা সমন্বয়ক সৌমিক আহমেদ, সাদিয়া কুঞ্জ, সদস্য সজিবুল রহমান রাতুল।
আয়োজকরা জানান, স্বেচ্ছায় রক্তদান সহজ করতে বাংলাদেশে প্রথমবারের মতো পিয়ার-টু-পিয়ার অনলাইন ব্লাড পোর্টাল এবং অ্যাপ চালু করেছে ব্লাডলিংক। সংস্থাটি মূলত তাদের ফেসবুক, পোর্টাল এবং অ্যাপের সাহায্যে স্বেচ্ছায় রক্তদাতাদের সঙ্গে গ্রাহককে বা যারা রক্ত খুঁজছেন তাদের বিনামূল্যে সংযোগ ঘটানোর কাজটি করে থাকে। বর্তমানে ঢাকার ১১টি সেক্টরে ব্লাডলিংকের শতাধিক স্বেচ্ছাসেবক রয়েছেন, যারা বিনামূল্যে রক্ত দিয়ে যাচ্ছেন। স্বেচ্ছাসেবক দলটি মূলত ঢাকাকেন্দ্রিক হলেও ৬৪ জেলা থেকেই আপনি অ্যাপটি ব্যবহার করতে পারছেন। তারা দেশব্যাপী বিভিন্ন জেলায় ফ্রি ক্যাম্পেইন করে রক্তদাতাদের একটা বৃহৎ ডাটাবেজ তৈরি করছেন। সেবা নেয়ার জন্যে প্রথমে অ্যাপ বা পোর্টালটিতে প্রবেশ করতে হবে। সেখান থেকে রক্তের জন্য আবেদন করতে ‘অ্যাপ্লাই ফর ব্লাড’ অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর একটি ইন্টার‌্যাক্টিভ মেসেঞ্জার চ্যাটবট পাবেন, যা ব্যবহার করে অল্প সময়ের মধ্যে যে কেউ রক্তের জন্য আবেদন করতে পারবেন। ব্লাডলিংক টিম গ্রাহকের দেওয়া তথ্য পোর্টালে আপলোড করবে এবং দাতারা গ্রাহকের সঙ্গে দ্রুত যোগাযোগ করে নিতে পারবেন।
ব্লাডলিংক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তামজিদ রহমান বলেন, ‘ব্লাডলিংক একটি অলাভজনক সংস্থা, যা থ্রি-জেড গ্লোবাল সেন্টারের একটি সহযোগী সংস্থা। আমরা কাজ করছি রক্তদাতা ও রক্তগ্রহীতার সংযোক ঘটাতে। ব্লাডলিংক একটি ঢাকা-ভিত্তিক ডোনেশন অ্যাপ। সম্প্রতি, অ্যাপটি যশোরে তাদের কার্যক্রম শুরু করেছে। নতুন হলেও সাড়া পাচ্ছি।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ওজোপাডিকোর ২১ জেলার অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়িকরণ দাবিতে যশোরে কর্মবিরতি

    August 16, 2026

    নিরাপদ মাছ ও দেশীয় প্রজাতি রক্ষায় যশোরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

    August 16, 2026

    যশোরে প্রাথমিকে শিক্ষক সংকট তীব্র : প্রধান শিক্ষক নেই ৬৯১, সহকারী শিক্ষক ৬১৫

    August 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.