Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরের দানবাক্স ভেঙে চুরি
  • ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৫০জন নারী-পুরুষ
  • শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
  • অশ্লীল ছবি ছড়ানো ও চাঁদা দাবির অভিযোগে আদালতে নারীর বিরুদ্ধে মামলা
  • যশোরে ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • যশোরে ৩০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
  • লক্ষাধিকের বদলে ৩০ হাজার চামড়া রাজারহাটে ব্যবসায়ীদের মাথায় হাত
  • আশাশুনিতে এমপি রবিউল বাশারের উদ্যোগে এডিপির সামগ্রি বিতরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুলাই ৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ৫, ২০২৬

যশোরে ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ৫, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরে ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার
প্রতিকী ছবি ।
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক :
যশোর শহরের মোবারককাঠি (নওদাপাড়া) এলাকায় একটি ভাড়া বাসা থেকে মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত ইব্রাহিম খলিলুল্লাহ কেশবপুর উপজেলার ভালুকঘর গ্রামের হাফিজুর রহমানের ছেলে। তিনি যশোর শহরের মোবারককাঠি এলাকায় ডা. আব্দুল আলীমের বাড়ির দ্বিতীয় তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২ জুলাই) রাতে শংকরপুর মেডিকেল রোডে বাবার বাসায় রাতের খাবার খেয়ে তিনি নিজের ভাড়া বাসায় ফিরে যান।

এরপর তিনি ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। শুক্রবার ও শনিবার পরিবারের সদস্যরা একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে স্বজনরা বাসায় গিয়ে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকিয়ে তাকে বিছানায় নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন কিংবা আত্মহত্যার সুস্পষ্ট আলামত পাওয়া যায়নি।
কোতোয়ালি থানার পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরের দানবাক্স ভেঙে চুরি

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৫০জন নারী-পুরুষ

শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.