Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
  • অশ্লীল ছবি ছড়ানো ও চাঁদা দাবির অভিযোগে আদালতে নারীর বিরুদ্ধে মামলা
  • যশোরে ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • যশোরে ৩০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
  • লক্ষাধিকের বদলে ৩০ হাজার চামড়া রাজারহাটে ব্যবসায়ীদের মাথায় হাত
  • আশাশুনিতে এমপি রবিউল বাশারের উদ্যোগে এডিপির সামগ্রি বিতরণ
  • নড়াইলে ডাকাত দলের ৫ সদস্যসহ গ্রেফতার ৬, সোনা উদ্ধার
  • মহেশপুরে আ.লীগ নেতার মারপিটে জ্ঞানহারা জুলাই যোদ্ধা শফিকুল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুলাই ৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ৫, ২০২৬

যশোরে ৩০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ৫, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরে ৩০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক :
যশোরে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ বেনাপোলের দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। শনিবার রাত পৌনে ১০টার দিকে যশোর সদর উপজেলার হামিদপুর ময়লাখানার সামনে যশোর-নড়াইল মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মধ্যপাড়ার বাবলুর রহমান (৫৫) এবং বড়আঁচড়া গ্রামের মধ্যপাড়ার নুরুজ্জামান (৩৪)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি দল হামিদপুর ময়লাখানার সামনে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি টয়োটা এক্স করোলা প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে গাড়িটির ড্যাশবোর্ড এবং দুই পাশের রানিং বোর্ড কেটে বিশেষ কৌশলে তৈরি করা গোপন বক্স থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে প্রাইভেট কারের চালক ও একজন যাত্রীকে আটক করা হয়। একই সঙ্গে ইয়াবা বহনে ব্যবহৃত প্রাইভেট কার এবং তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

অশ্লীল ছবি ছড়ানো ও চাঁদা দাবির অভিযোগে আদালতে নারীর বিরুদ্ধে মামলা

যশোরে ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.