বাংলার ভোর প্রতিবেদক

বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর সার্কেলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের একটি অভিযাত হোটেলে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর সার্কেলের সভাপতি শাহিনুর হোসেন ঠান্ডু। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন,

যশোর চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইণ্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান প্রমুখ।

ইফতার পূর্বে সংগঠনের প্রয়াত সদস্যের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল বারী রবু, সাবেক সহসভাপতি অ্যাড. মোহাম্মদ ইসহক, সাবেক সম্পাদক মণ্ডলীর সদস্য এ কে শরফুদ্দৌলা ছোটলু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, যশোর চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইণ্ডাস্ট্রির সম্পাদক তানভীরুল ইসলাম সোহান,

দৈনিক স্পন্দন পত্রিকার নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু, বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী যশোর সার্কেলের সাধারণ সম্পাদক সেলিম রেজা বাপ্পি,

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোস প্রমুখ।

Share.
Exit mobile version