Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন
  • যশোরে সানরা ইলেকট্রিক বাইকের গ্রান্ড লঞ্চিং অনুষ্ঠিত
  • নড়াইলে ইয়াবাসহ মামা-ভাগ্নে গ্রেফতার
  • শার্শায় সড়ক দুর্ঘটনায় হতাহত ২
  • সুন্দরবনে বনদস্যু নির্মূলে জেলেদের নৌবন্ধন
  • যশোরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
  • যশোরে পৃথক অভিযানে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
  • চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, November 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই পরিচয়ে প্রতারণা ও ধর্ষণ, অভিযুক্ত আটক

banglarbhoreBy banglarbhoreJuly 3, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) পরিচয়ে প্রতারণা ও তরুণীকে ধর্ষণের অভিযোগে সুমন বসু নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যরা অভিযান চালিয়ে গোপালগঞ্জ সদর উপজেলার মানিকহার গ্রাম থেকে তাকে গ্রেফতার করেছে। অভিযুক্ত সুমন বসু গোপালগঞ্জ সদর উপজেলার মানিকহার গ্রামের সঞ্জীব বসু। তাকে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী অভয়নগর থানায় মামলা করেছেন।

পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন বলেন, অভয়নগর থানার বাসিন্দা এক তরুণী কৃষি ডিপ্লোমা পাশ করার পর কোন চাকরি না পাওয়ায় অনলাইনে কাজ করেন। সেখান থেকে তিনি অর্থ উপার্জন করেন। ওই তরুণীর সঙ্গে আসামি সুমন বসুর ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। আসামি নিজেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) বলে পরিচয় দেন। পরিচয়ের পর আসামির সাথে তরুণীর মোবাইলে কথা হতো। কথা বলার একপর্যায়ে তরুণীর সাথে আসামির সখ্যতা ও ভালবাসার সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্কের কারণে আসামি মাঝে মধ্যে বাদির পিতার বাড়িতে আসা যাওয়া করতো। বাদিকে বিয়ে করবে প্রলোভন দেখাতো। আসামি বাদিকে বিভিন্ন সময় যশোরের বিভিন্ন হোটেল ও নড়াইল জেলার অরুনিমা রিসোর্টে রুম ভাড়া নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। আসামি বিভিন্ন সময় তার ব্যক্তিগত প্রয়োজনে বাদির কাছ হতে বিকাশ ও নগদ একাউন্টের মাধ্যমে ধার হিসাবে ১৪ লাখ ৮৯ হাজার ৮৮০ গ্রহণ করে। পরবর্তীতে আসামির আচরণে সন্দেহ হলে বাদি আসামির গ্রামের বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারে সে বিবাহিত তার স্ত্রী সন্তান আছে। তখন বাদি তার দেওয়া টাকা ফেরত চাইলে ফেরত দিতে অস্বীকার করে। এ ঘটনায় ভুক্তভোগী তরুনী বাদি হয়ে মঙ্গলবার (২ জুলাই) অভয়নগর থানায় মামলা করেন।

তিনি আরও জানান, পিবিআই যশোর টিম মঙ্গলবার সকালে ৯টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার মানিকহার গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত সুমন বসুকে গ্রেফতার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত দায় স্বীকার করেছে। আজ (বুধবার) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন

    November 9, 2026

    যশোরে সানরা ইলেকট্রিক বাইকের গ্রান্ড লঞ্চিং অনুষ্ঠিত

    November 9, 2026

    নড়াইলে ইয়াবাসহ মামা-ভাগ্নে গ্রেফতার

    November 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.