নিজস্ব প্রতিবেদক
মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও অভিযোগ করেছে যশোর শহরের পুরাতন পৌরসভা এলাকার ডোম সমাজ পঞ্চায়েত কমিটি। গতকাল দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পৌর মেয়রের কাছে এ অভিযোগ জানান তারা।
পঞ্চায়েত কমিটির সভাপতি পান্না লাল ডোম অভিযোগে বলেন, শহরের তালতলা ঢাকা রোড হরিজন কলোনীর পঞ্চায়েত ও তালতলা পূজা কমিটির সদস্য ও নেতৃবৃন্দ দীর্ঘদিন ধরে তাদের প্রচলিত ব্যবসার উপর হস্তক্ষেপ ও মাসিক চাঁদা দাবি করে আসছে। আমরা চাঁদা দিতে অপরাগতা জানালে তারা আমাদের নামে মিথ্যা অভিযোগ ও আমাদের মা-বোনেদের নামে মিথ্যা কুৎসা রটিয়ে বেড়াচ্ছে। সেই সাথে আমাদের বাড়িঘর ও সম্পদের উপর নানা রকম হামলার অপপ্রচেষ্টা করছে।
তিনি বলেন, তাদের অভিযোগ পুলিশি অভিযানে অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। এমতাবস্থায় আমরা পঞ্চায়েতবাসি সর্বক্ষণ নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা এখানে বসবাসকারী ত্রিশটি পরিবার আতংকের মধ্যে দিনাতিপাত করছি।
পঞ্চায়েতের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তারা যশোর পৌর মেয়র ও জেলা প্রশাসকের কাছে বিষয়গুলির সঠিক তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেন।
শিরোনাম:
- স্বাধীনতার সংগ্রামে সালেহা বেগম: ইতিহাসের আড়ালে থাকা এক সাহসী নারী
- আগামীকাল শ্যামাপূজা
- ঐক্য নষ্টকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে : নার্গিস বেগম
- জনতা ও সশস্ত্র বাহিনীর চিন্তা একবিন্দুতে মিলেছে বলেই শেখ হাসিনার পতন : যশোরে অমিত
- ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইয়ের সংবাদ সম্মেলন
- মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে জনমত গড়তে মানববন্ধন
- যশোরে জয়তী সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- যশোরে বিয়ের আশ্বাসে সম্পর্ক, যুবতীকে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ