Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি
  • যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫
  • যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক
  • Content Review 436-332276-ac09eee94721
  • যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের প্রশিক্ষণ
  • পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ‘মোজো সাপোর্ট প্যালেস্টাইন’ র‌্যালি অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreJune 7, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে ‘মোজো সাপোর্ট প্যালেস্টাইন’ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে শহরের গাড়ীখানা রোড থেকে র‌্যালিটি বের হয়। র‌্যালিটি শহরের চিত্রা মোড়, দড়াটানা হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেল স্টেশনে গিয়ে শেষ হয় ।

র‌্যালিতে উপস্থিত ছিলেন আকিজফুড এন্ড বেভারেজ লিমিটেডের চিফ মার্কেটিং কর্মকর্তা মাইদুল ইসলাম, আর এস এম আবুল কালাম, ডিস্ট্রিবিউটর আব্দুর রাজ্জাক রাজু, আনিসুর রহমান সাজু, জিনারুল ইসলাম, মেজবাউদ্দিন, ইমরান, রাকিব, সাবির, সবুজ, রিপোনসহ র‌্যালিতে আকিজ ফুড এন্ড বেভারেজের কর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন।

র‌্যালি থেকে ফিলিস্তিনের গাজায় নৃশংস গণহত্যার নিন্দা জানানোর পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়।

বিক্রয়কৃত মোজোর প্রতিটি বোতল থেকে ১ টাকা যাচ্ছে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের সহায়তায়। বক্তারা বলেন যুদ্ধ কারও জন্যই কাম্য নয়, আমরা চাই দ্রুত এই যুদ্ধ বন্ধ হোক। মানবিক দিক বিবেচনা করেই মোজো এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। দেশীয়ব্রান্ড মোজোর এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং কর্মকর্তা মাইদুল ইসলাম জানান।

’মোজে সাপোর্ট প্যালেস্টাইন ’ কার্যক্রমে এখন পর্যন্ত এক কোটি ৫০ লক্ষ টাকা ডোনেশন এবংওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের মাধ্যমে আকিজ ওয়েল ফেয়ারট্রাস্ট এবং মোজো কর্তৃক গাজাতে ডোনেশনের পরিমান পাঁচ কোটি সাতলক্ষ পঞ্চাশ হাজার টাকা।

আয়োজকরা জানান, প্রতিটি মোজো বিক্রি থেকে নির্দিষ্ট অংকের একটি অর্থ ফিলিস্তিনের মানুষের সহায়তার জন্য পাঠানো হচ্ছে। আমরা চাই যুদ্ধ বন্ধ হোক। শান্তি ফিরে আসুক ফিলিস্তিনে।

 

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি

    September 15, 2026

    যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫

    September 15, 2026

    যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.