Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত; আহত ২

banglarbhoreBy banglarbhoreApril 21, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় দিপুমনি (২৩) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুই বন্ধু।

সোমবার দুপুরে চৌগাছা-যশোর সড়কের কায়েমকোলা জামতলা মোড় এলাকায় ট্রাকের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দিপু যশোর এমএম কলেজের স্নাতক শ্রেণির ১ম বর্ষের ছাত্র। এবং চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের উজিরপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে। আহতরা হলেন, পাশাপোল গ্রামের রাজা মিয়ার ছেলে রাকিব হোসেন (২৮)। একই এলাকার বানরহুদা গ্রামের সুজন হোসেন (২৩)। এরা দুজনই পাশাপোল আমজামতলা মডেল কলেজের শিক্ষার্থী। অহতদের মধ্যে রাকিবের অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকায় নেয়া হয়েছে এবং সুজন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শী সহিদুল ইসলাম আমাদের বাংলার ভোর চৌগাছা সংবাদদাতাকে জানান, সোমবার দুপুরে ৬ বন্ধু জয় (২৫), ইসলামুল (২৩,) রনি (২৪,) সুজন হোসেন (২৩), রাকিবসহ অজ্ঞাত ২ জন  দুটি মোটরসাইকেলে করে যশোরে যাওয়ার পথে সড়কে পাল্লাপাল্লি দেয়ার সময় বিপরীত দিক থেকে একটি ট্রাক চলে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে দিপুমনিদের বহনকারি সুজুকি জিক্সার ১৫০ সিসির মোটরসাইকেল ট্রাকের সাথে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলে থাকা তিন বদ্ধুই গুরুতর আহত হন।

অন্য মোটরসাইকেলে থাকা তিন বন্ধু তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দিপুকে মৃত ঘোষণা করেন। আহত সুজনকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হয় এবং রাকিবের অবস্থা আশঙ্কা হওয়ায় তাকে ঢাকায় রেফার করেন। পাশাপোল ইউনিয়নের চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ এবং পাশাপোল আমজামতলা মডেল কলেজের অধ্যক্ষ সহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহত কলেজ ছাত্র দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল যশোরে
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.