Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নানি-নাতির বিয়ে, এলাকায় তোলপাড়
  • যশোরে প্রতিদিন বাড়ছে হামের প্রকোপ টিকার সরবরাহ চাহিদার কম
  • যশোর ট্যাক্সেস বার নির্বাচনে বিজয়ীদের পক্ষে নার্গিস বেগমকে শুভেচ্ছা
  • যশোরে হেরোইন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ
  • গুচ্ছে দেশ সেরা যশোরের ঐশী
  • শ্যামনগরে তিন দোকানে কোটি টাকার লুটের অভিযোগ : শাহ আলমের শাস্তির দাবি
  • যশোর জেনারেল হাসপাতাল এলিট দালালদের কব্জায়
  • কেশবপুরে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বিজ ও সার বিতরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ৩১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ২০, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরকে যানজটমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে পৌরসভা কর্তৃপক্ষ। শনিবার সকালে শহরের দড়াটানা, হাসপাতাল এলাকাসহ বেশ কয়েকটি স্থানে এই অভিযান চালানো হয়।

যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল আহমেদ-এর নেতৃত্বে এই অভিযানে উপস্থিত ছিলেন, পৌরসভার ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক মন্টু, মোহাম্মদ আলী, মনিরুজ্জামান নয়ন, মেহেদি হাসান ও আবু বক্কর।

অভিযানে দড়াটানা এলাকার ভৈরব হোটেল ও নিউ ভৈরব হোটেলের সামনে বর্ধিত অংশ ভেঙে দেওয়া হয়। এছাড়াও, হাসপাতাল মোড়ের আলী রেজা রাজু সড়কের ফুটপাত দখল করে রাখা দোকানগুলো ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে। ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সামনে থাকা সব অস্থায়ী দোকানও পুরোপুরি উচ্ছেদ করা হয়।
যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল আহমেদ জানান, শহরের যানজট কমাতে ৫০টিরও বেশি ছোট-বড় অবৈধ দোকান অপসারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, শহরের সৌন্দর্য বৃদ্ধি এবং যানজট নিরসনের জন্য এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

নানি-নাতির বিয়ে, এলাকায় তোলপাড়

মার্চ ৩০, ২০২৬

যশোরে প্রতিদিন বাড়ছে হামের প্রকোপ টিকার সরবরাহ চাহিদার কম

মার্চ ৩০, ২০২৬

যশোর ট্যাক্সেস বার নির্বাচনে বিজয়ীদের পক্ষে নার্গিস বেগমকে শুভেচ্ছা

মার্চ ৩০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.