Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর
  • ভিসা প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে যশোরে আটক ১
  • বিনোদিয়া পার্কে কাপড় ব্যবসায়ীর বিষপান, হাসপাতালে মৃত্যু
  • বিসিবি পরিচালক নির্বাচিত হলেন যশোরের সন্তান শান্তনু ইসলাম সুমিত
  • চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বিএনপি নেতা আটক
  • যশোরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি
  • কফিনবন্দি সুখি পরিবার গড়ার স্বপ্ন : স্বজনদের আহাজারিতে ভারি গ্রাম
  • মাগুরায় বিনা’র বোনা আউশ ধানের চাষাবাদ বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর জেনারেল হাসপাতাল এলিট দালালদের কব্জায়

banglarbhoreBy banglarbhoreমার্চ ৩০, ২০২৬No Comments১৫ Views
Facebook Twitter WhatsApp
যশোর জেনারেল হাসপাতাল এলিট দালালদের কব্জায়
Share
Facebook Twitter LinkedIn

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ
যশোর সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের সেবিকা কক্ষে বসে আছেন ল্যাব এইড হাসপাতালের মার্কেটিং অফিসার মো. সাইফুল্লাহ। ওই ওয়ার্ডের প্যাথলজি রোগী নূর ইসলামকে ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা দিলে সেবিকা শারমিন আক্তার নূর ইসলামের স্বজনকে বলেন, ভাইয়ের সঙ্গে কথা বলেন।

সাইফুল্লাহ রোগীর কাপড়চোপড় দেখে বলেন, ল্যাব এইডে চলে যান। পরে রোগীর স্বজনরা জানতে পারেন, এটি ল্যাব এইড প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার। সেখানে পরীক্ষা-নিরীক্ষার খরচ বেশি।

পুরো ঘটনাটি নজরে আসে বাংলার ভোরের এই প্রতিনিধির। সাইফুল্লাহ’র কাছে তার পরিচয় জানতে চাওয়া হলে তিনি তার চাকরির কথা স্বীকার করেন। পরে যখন বলা হয়, আপনি কি কোনো রোগীকে হাসপাতালের ভেতরে বসে অন্য প্রাইভেট ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে যাওয়ার কথা বলতে পারেন?
সাইফুল্লাহ বলেন, না পারি না। সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে সাইফুল্লাহ দ্রুত হাসপাতাল ত্যাগ করেন এবং এই প্রতিবেদককে তাদের প্রতিষ্ঠানে যাওয়ার কথা বলেন।

শুধু ল্যাবএইড’র সাইফুল্লাহ নয়, যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এমন অর্ধশত দালাল প্রতিদিন সকাল ৮টা থেকে গভীর রাত পর্যন্ত সক্রিয় থাকে। যাদের মধ্যে রয়েছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার, আস্থা ডায়াগনস্টিক সেন্টার, কিংস মেডিকেল, স্ক্যান হাসপাতাল, কমটেক ডায়াগনস্টিক, লাইফকেয়ার ডায়াগনস্টিক, ডক্টরস ল্যাব এণ্ড কনসালটেশন সেন্টার, দেশ ক্লিনিকসহ অর্ধশতাধিক প্রতিষ্ঠান।

এসব প্রতিষ্ঠানের নিয়োগকৃত ব্যক্তিদের কেউ নিজেকে সাংবাদিক, কেউবা রাজনৈতিক নেতার ভাই, কেউবা রাজনৈতিক দলের কর্মী-সমর্থক আবার কেউবা স্থানীয় সন্ত্রাসীর নাম পরিচয় দিয়ে হাসপাতালে অবস্থান ও রোগী ভাগানোর কাজ করে থাকে। এই চক্রটি সুকৌশলে রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার কাজ করে। প্রথম দেখায় এই চক্রের সদস্যদের সরকারি হাসপাতালের কোনো ডাক্তার বা দায়িত্বশীল ব্যক্তি মনে হয়। পোশাক, ব্যবহার ও প্রভাব-সব মিলিয়ে প্রত্যন্ত অঞ্চল থেকে আসা রোগী ও তাদের স্বজনরা প্রথমে বুঝতে পারেন না তারা হাসপাতালের কেউ নন।

হাসপাতালের গেট, টিকিট কাউন্টার, ওয়ার্ড, ল্যাব-সব জায়গায় অনায়াসে যাতায়াত করতে পারে এ চক্রের সদস্যরা। অভিযোগ রয়েছে, যশোর জেনারেল হাসপাতালের নার্স, চতুর্থ শ্রেণির কর্মচারী ও স্বেচ্ছাসেবকরা মুনাফার লোভে আবার কখনো ভয়ে এই চক্রের সঙ্গে মিলেমিশে কাজ করে। তাদের এই অনৈতিক কর্মকাণ্ডের কারণে জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা সাধারণ মানুষ চিকিৎসা সেবা নিতে এসে প্রতারণার শিকার হন প্রতিনিয়ত।

ঝিকরগাছা থেকে চিকিৎসা সেবা নিতে আসা আলাউদ্দীন খান নামে রোগীর এক স্বজন বলেন, যশোর হাসপাতালে এসে গোলকধাঁধায় পড়তে হচ্ছে। যারা নতুন আসে তাদের বেশি সমস্যা। এখানে কে দালাল আর কে সরকারি লোক-চেনা যায় না। সরকারি হাসপাতালে এসেও বেসরকারি হাসপাতালে যেতে বলে।

আছিয়া খাতুন নামে রোগীর এক স্বজন বলেন, আমার আত্মীয়ের পক্স হয়েছে। হাসপাতালে নাকি পরীক্ষা করা যায় না, বাইরে পরীক্ষা করতে যেতে বলছে।
এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হুসাইন সাফায়েতের মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভি না করায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর

জুন ৮, ২০২৬

ভিসা প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে যশোরে আটক ১

জুন ৮, ২০২৬

বিনোদিয়া পার্কে কাপড় ব্যবসায়ীর বিষপান, হাসপাতালে মৃত্যু

জুন ৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.