Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আর্জেন্টিনার অবিশ্বাস্য ফেরা
  • যশোরে ভোক্তার অভিযানে বিজ বিক্রি প্রতিষ্ঠানে জরিমানা
  • স্ত্রী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে ভ্রুণ হত্যাচেষ্টা ও চুরির অভিযোগে আদালতে মামলা
  • কেশবপুরে শর্ট সার্কিটে দগ্ধ গৃহবধূ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার
  • মণিরামপুরে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগ
  • নির্ধারিত সময়েই প্রেসক্লাব যশোরের নির্বাচন চেয়ে সম্পাদকের কাছে চিঠি
  • সরকারি কর্মকর্তা চার প্রতিষ্ঠানের নেতৃত্বে কীভাবে?
  • যশোরে ১ কোটি ১৯ লাখ টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুলাই ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ২৫, ২০২৪

যশোরে যুবককে কুপিয়ে জখম : গ্রেফতার-২

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ২৫, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে শহরতলীর খোলাডাঙ্গা মফিজপাড়া রকমারী টি স্টলের সামনে এনামুল হোসেন ইমন (২৩) নামে এক যুবককে পূর্ব শত্রুতার কারণে পিস্তল দিয়ে জিম্মি করে ধারালো চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করার ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। আহত যুবকের পিতা সদর উপজেলার খোলাডাঙ্গা গ্রামের কামাল হোসেন বুধবার বিকেলে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৫/৬জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ ঘটনার সাথে জড়িত এজাহার নামীয় আসামি দু’জনকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে, খোলাডাঙ্গা গ্রামের আশিকুর রহমান ওরফে শাওন, একই উপজেলার পাগলাদাহ গ্রামের শহিদ। মামলার আসামিরা হচ্ছেন, খোলাডাঙ্গার আশা, শাহাজালাল বাবু ওরফে লাদেন বাবু, যুথী মীর্জা, রায়হান, শাওন, ইমরান, শহিদ, আলমগীর, গোলাম রসুল, জুয়েল, সাদ্দাম ও জাহিন মির্জাসহ অজ্ঞাতনামা ৫/৬জন।

মামলায় বাদী উল্লেখ করেন, তার ছেলে এনামুল হোসেন ইমন গত ২৩ জুলাই খোলাডাঙ্গা মফিজপাড়া মসজিদের সামনে রকমারী টি স্টলে অবস্থানকালে পূর্ব শত্রুতার কারণে আসামিগন হাতে ধারালো চাপাতি, রামদাও, হাসুয়া, চাকু, চাপটসহ দেশীয় অস্ত্রশস্ত্রসহ নিয়ে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে। এ সময় তার কাছে থাকা প্রায় চৌদ্দ হাজার টাকা ছিনিয়ে নেয়। বাদীর ছেলের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ইমনকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

আর্জেন্টিনার অবিশ্বাস্য ফেরা

যশোরে ভোক্তার অভিযানে বিজ বিক্রি প্রতিষ্ঠানে জরিমানা

কেশবপুরে শর্ট সার্কিটে দগ্ধ গৃহবধূ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.