বাংলার ভোর প্রতিবেদক

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালনের কর্মসূচি অব্যাহত রয়েছে।

মঙ্গলবার বেলা ১২ টায় যশোর শহরের আরএন রোড বিএনপি, অঙ্গ সংগঠনের আয়োজনে  দোয়া মাহফিল ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।

বাদ জোহর পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন যশোর জেলা শাখার আয়োজন ওজোপাডিকো যশোর বিভাগ-১ এর কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে কোরআনখানি অনুষ্ঠিত হয়। পরে গণভোজ অনুষ্ঠিত হয়।

পৃথক দুটি দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু,

নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম,

ওজোপাডিকো যশোর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী অমূল্য কুমার সরকার, ওজোপাডিকো যশোর বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী নাসির উদ্দীন, ওজোপাডিকো যশোর বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মাহমুদ প্রধান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, যুগ্ম আহ্বায়ক হাসান আহমেদ,

জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন, পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন যশোর জেলা শাখার সভাপতি ফারুক আহমেদ সিদ্দিকী প্রমুখ।

Share.
Exit mobile version