Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বোতলজাত ভোজ্য তেলের সংকট ! ভোগান্তিতে ক্রেতা
  • নাভারণে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল
  • নাভারণের শতবর্ষী পশুহাট চালুর প্রস্তুতি
  • যশোরে ভোক্তার অভিযানে চৌধুরী কিচেনসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা
  • যশোরে ১০ লাখ টাকার মাদক ও চোরাচালানী পণ্য আটক
  • অভয়নগরে ১২টি ককটেল বোমাসহ যুবক গ্রেফতার
  • ২৪ ঘণ্টার মধ্যেই দেশ থেকে চাঁদাবাজি নির্মূল করা সম্ভব : গাজী এনামুল হক এমপি
  • সরকার শিক্ষাখাতকে আধুনিকায়ন করতে বদ্ধপরিকর : এমপি মতিয়ার রহমান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তার দাবিতে বিক্ষোভ সমাবেশ

banglarbhoreBy banglarbhoreআগস্ট ১২, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা, নির্যাতন, আগ্নিসংযোগ, লুটপাট, হত্যা ও দখলদারিত্বের প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের চৌরাস্তার মোড়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যশোর জেলার ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ করা হয়। এতে কয়েক হাজার সনাতন ধর্মের মানুষ অংশ নেন। তারা বিভিন্ন ব্যানার, ফেস্টুন, প্লাককার্ড ও স্লোগানে প্রকম্পিত হয় গোটা এলাকা।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন। বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্ট্রান ঐক্য পরিষদের সভাপতি সন্তোষ দত্ত, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অসীম কুমার কুন্ড, সহসভাপতি দীপক রায়, যুগ্ম সম্পাদক রতন আচার্য্য, যশোর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষাল, সদর উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি তিমির ঘোষ জয়, বৈষম্যবিরোধী সংখ্যালঘু ছাত্র আন্দোলনের সমন্বয়ক অর্ঘ্য শ্রেষ্ঠ দাস, রোহিত রায়, মৃদুল হালদার প্রিন্স, কাজল মন্ডল, মিতা ভদ্র, শুভ্র দেব বিশ্বাস এবং তন্ময় দত্ত প্রমুখ। বিক্ষোভ সমাবেশে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মী উপস্থিত ছিলেন।

বিক্ষোভ সমাবেশে আসা শ্রাবণী ভক্ত নামে একজন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে আমরাও ছিলাম। পরে দেখি সরকার পতনের পর আমাদের ধর্মের মানুষ মানুষের উপর নির্মম নির্যাতন চালানো হচ্ছে। বৈষম্যবিরোধী আন্দোলন নামে হলেও আমাদের উপর চরম বৈষম্য ও নির্যাতন করা হচ্ছে। কথায় কথায় আমাদের ভারত যেতে বলে। এদেশে আমরা জন্মেছি, আমাদের দেশ আমাদের মা। আমরা এদেশে স্বাধীন ভাবে বাঁচতে চাই। আমাদের জীবন ও সম্পদের নিরাপত্তা দিতে হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শেখ হাসিনার সরকার পতনের পর থেকে হিন্দু মুসলিম সমীকরণ করে এক শ্রেণির মানুষ হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আগ্নিসংযোগ ও মালামাল লুটপাট করছে। দেশব্যাপি চলা এই ঘটনা বন্ধের দাবি করেন তারা। বক্তারা আরও বলেন, প্রোপাগাণ্ডা ছড়ানো হচ্ছে কোনো একটি রাজনৈতিক দলের অর্থে আমরা এই প্রতিবাদ সমাবেশ করছি। আমাদেও উপর নাকি কোনো হামলা হচ্ছে না। এটা সম্পূর্ণ মিথ্যা। আমাদের পিঠে দেয়াল ঠেকে গেছে। আমরা দেশব্যাপি চলা এই নারকীয় ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে আমাদের নিরাপত্তার জন্য সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানাচ্ছি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বোতলজাত ভোজ্য তেলের সংকট ! ভোগান্তিতে ক্রেতা

মার্চ ১০, ২০২৬

নাভারণে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

মার্চ ১০, ২০২৬

নাভারণের শতবর্ষী পশুহাট চালুর প্রস্তুতি

মার্চ ১০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.