Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে সংবাদ সম্মেলনে অভিযোগ : ২০২ কোটি টাকা আত্মসাতের মামলায় জনিকে ফাঁসানো হয়েছে

banglarbhoreBy banglarbhoreSeptember 7, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
দুইশো কোটি টাকা আত্মসাৎ করে উল্টো মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে বিএনপি নেতা আসাদুজ্জামান জনিকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবার। রোববার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন জনির বোন ইলোরা জারমিন।

তিনি বলেন, ‘জাফ্রিদি এন্টারপ্রাইজ’ নামের একটি হার্ডওয়্যার প্রতিষ্ঠানের মালিক শাহনেওয়াজ কবীর টিপু তার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইলোরা জারমিন বলেন, নওয়াপাড়ার স্বনামধন্য সারের ব্যবসায়ী আসাদুজ্জামান জনি নয়, বরং শাহনেওয়াজ কবীর টিপু বিভিন্ন ব্যবসায়ীর প্রায় ৬২ কোটি টাকা ও নাবিল গ্রুপের ১৪০ কোটি টাকা আত্মসাৎ করেছেন। পাওনা টাকা আদায়ে জনি সক্রিয় ভূমিকা নেয়ায় তাকে ও তার বাবা কামরুজ্জামান মজুমদারকে মিথ্যা চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

ইলোরা জারমিন অভিযোগ করেন, শাহনেওয়াজ কবীর টিপু উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে বিতর্কিত করার জন্য এই চক্রান্ত করেছেন। তিনি বলেন, দুই কোটি টাকার লেনদেন যদি টিপুকে আটকে রাখার পর হয়, তাহলে ব্যাংক লেনদেনের নিয়ম অনুযায়ী টিপুর স্বশরীরে উপস্থিত থাকা জরুরি ছিল। এটিই প্রমাণ করে টিপুর চাঁদাবাজির অভিযোগ মিথ্যা।

তিনি আরও বলেন, তার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগের পর সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর একটি বিশাল দল তাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়েছিল, কিন্তু কোনো অস্ত্র পায়নি। এমনকি, বিএনপির শীর্ষ পর্যায়ের তদন্তেও তার ভাইয়ের বিরুদ্ধে ঘাট দখল ও চাঁদাবাজির অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছিল।

ইলোরা জারমিন বলেন, টিপু নিজেকে বিএনপি পরিবারের সদস্য দাবি করলেও বিগত ১৭ বছরে কোনো বিএনপি পরিবারের সদস্যের পক্ষে রমরমা ব্যবসা করা ও এতো বড় অঙ্কের টাকা আত্মসাৎ করা সম্ভব ছিল না।

তিনি বলেন, ব্যবসায়ীদের পাওনা ৪২ কোটি টাকার চাপ এড়াতেই টিপু নওয়াপাড়া ছেড়েছেন এবং এখন ঢাকায় বসে সংবাদ সম্মেলন করে মিথ্যাচার করছেন।

সংবাদ সম্মেলনে জনির মা রেহেনা জামান ও স্ত্রী সোনিয়া জামান উপস্থিত ছিলেন। তারা গণমাধ্যম ও প্রশাসনের কাছে এই ঘটনার সঠিক তদন্ত ও টিপুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অভিযোগ আত্মসাত কোটি জনি টাকা ফাঁসানো মামলা যশোর সংবাদ সম্মেলন
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.