Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে জমকালো আয়োজনে ‘ক্যাফে জান্নাত হোটেল এন্ড রেস্টুরেন্ট’ উদ্বোধন
  • মাগুরায় মাঠ থেকে নসিমন চালকের মরদেহ উদ্ধার
  • যশোরের অভয়নগরে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত
  • ইসলামী আন্দোলন বাংলাদেশের যশোরে জেলা সম্মেলন অনুষ্ঠিত
  • যশোরে সপ্তাহব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু
  • যশোরে এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া
  • মহেশপুরে ইমামকে ঘিরে দ্বন্দ্ব, মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের নামাজ আদায়
  • নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে তরুণী নিখোঁজ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুলাই ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ১৮, ২০২৬

যশোরে সপ্তাহব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ১৮, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরে সপ্তাহব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’–এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে শুরু হয়েছে সপ্তাহব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ যশোরের যৌথ আয়োজনে এই মেলার আয়োজন করা হয়েছে।

শনিবার মুন্সি মেহেরুল্লাহ ময়দানে (টাউন হল মাঠ) এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আগামী ২৪ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

সামজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সবুজ বাংলাদেশ গড়তে প্রতিটি নাগরিককে অন্তত একটি করে ফলজ, বনজ ও ওষুধি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

অন্যান্য বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পৃথিবী রেখে যেতে বৃক্ষমেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মেলায় বিভিন্ন প্রজাতির উন্নত জাতের ফলজ, বনজ ও শোভাবর্ধনকারী গাছের চারা প্রদর্শন ও সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হচ্ছে। উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

বৃক্ষমেলা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে জমকালো আয়োজনে ‘ক্যাফে জান্নাত হোটেল এন্ড রেস্টুরেন্ট’ উদ্বোধন

মাগুরায় মাঠ থেকে নসিমন চালকের মরদেহ উদ্ধার

যশোরের অভয়নগরে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.