Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যশোরের ইফতার মাহফিল
  • যশোরে পথ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ
  • কার্ল মার্কসের ১৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে বাসদের আলোচনা সভায়
  • সুষম খাদ্যতালিকায় রাখবে সুস্থ
  • ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের আহ্বান
  • যশোরে প্রায় ১০ কোটি টাকার মাদক ও চোরাচালানী পণ্যসহ আটক ১
  • লোন ও চাকরির প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
  • যশোরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

banglarbhoreBy banglarbhoreমার্চ ১৪, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
কোদাল হাতে কেউ কেউ ড্রেনে জমে থাকা ময়লা তুলছেন। কারও হাতে ময়লা ফেলার ডাস্টবিন। অনেকে দুই হাত দিয়ে ময়লা কুড়াচ্ছেন। কেউ আবার বেলচা দিয়ে সেই ময়লা ডাস্টবিন ভর্তি করছেন। আগে কখনো যশোর শহরে কোন রাজনৈতিক দলের এমন পরিচ্ছন্নতা কার্যক্রম চোখে না পড়লেও, শনিবার যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের এমন কর্মকাণ্ড চোখে পড়ে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মোতাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী এলাকায় শনিবার জেলা স্বেচ্ছাসেবক দল আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শুরু করেছে। এদিন সকালে যশোর পৌর সদরের ঘোপ ৩ নং ওয়ার্ডে এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারমান অধ্যাপক নার্গিস বেগম।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক সম্পাদক মণ্ডলীর সদস্য এ কে শরফুদ্দৌলা ছোটলু প্রমুখ। প্রথম দিন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাড়াও ১ এবং ২ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল এবং সদস্য সচিব রাজিদুর রহমান সাগর এই কর্মসূচিতে নেতৃত্ব দেন। জেলা স্বেচ্ছাসেবক দলের এই কর্মসূচিতে সংগঠনের নগর শাখার নেতৃবৃন্দ যুক্ত ছিলেন। স্বেচ্ছাসেবক দলের এই কার্যক্রম যশোর পৌরবাসীদের মধ্যে বেশ প্রশংসা কুড়িয়েছে।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাম্প্রতি সরকার দলীয় সকল সংসদ সদস্যদের প্রতি সপ্তাহের শনিবার নিজ এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর জন্য নির্দেশ দিয়েছেন ।

বিশেষ করে সামনে বর্ষা মৌসুম মশার উপদ্রবের সাথে ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগ প্রকট আকার ধারণ করে। এই সকলে বিষয়ে জনগণকে অগ্রীম সর্তকতা এবং সচেতন করতেই সরকার প্রধান এই জাতীয় নির্দেশনা দিয়েছেন।

সেই নির্দেশনার আলোকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতে নির্দেশে তার সংসদীয় আসন যশোর পৌর সদরের তিনটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে কর্মসূচি শুরু করেছি।

আমরা সকলকে সচেতনত হওয়ার জন্য আহ্বান জানিয়েছি। আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যশোরের ইফতার মাহফিল

মার্চ ১৪, ২০২৬

যশোরে পথ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

মার্চ ১৪, ২০২৬

কার্ল মার্কসের ১৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে বাসদের আলোচনা সভায়

মার্চ ১৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.