Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের সাবেক ফুটবলার আজিজুল হক জিল্লু আর নেই
  • যশোরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • বিবর্তন যশোরের নতুন কমিটি ঘোষণা
  • ভৈরবের কচুরিপানা পরিস্কারে এবার কুইন্স হসপিটাল
  • যশোরে দেশীয় সাংস্কৃতিক সংসদের কালচারাল লিডারশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • দেশপ্রেম ও আত্মত্যাগের স্মরণে যশোরে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
  • যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী ক্লাস পার্টি
  • দেশবিরোধী ফ্যাসিষ্টদের কোন ছাড় নয় : প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, November 22
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

banglarbhoreBy banglarbhoreNovember 22, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
দেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। রোববার বিকেলে মনিহার এলাকা থেকে মিছিলটি শুরু হয়।

এতে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীরা সাধারণ মানুষের বাড়িঘর ও থানা লুটপাট এবং তিন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ করেছেন।

তারা বলেন, সহিংসতা ও নাশকতার মাধ্যমে গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো সম্ভব নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অভিযুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তারের আহ্বান জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্যসচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি ও সদস্যসচিব শাহনেওয়াজ ইমরান প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরের সাবেক ফুটবলার আজিজুল হক জিল্লু আর নেই

    November 22, 2026

    বিবর্তন যশোরের নতুন কমিটি ঘোষণা

    November 22, 2026

    ভৈরবের কচুরিপানা পরিস্কারে এবার কুইন্স হসপিটাল

    November 22, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.