বাংলার ভোর প্রতিবেদক
যশোরের ভৈরব নদে জমে থাকা কচুরিপানা পরিস্কারে উদ্যোগ নিয়েছে কুইন্স হসপিটাল। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম মাঈনুল হক রিয়নের নির্দেশনায় পরিস্কার এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এ কাজে প্রতিদিন ১০ জন শ্রমিক নিয়োজিত করা হয়েছে। হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরাও তাদের সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করছেন।
বুধবার থেকে এ কার্যক্রম শুরু হয়। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক এ এস এম মাঈনুল হক রিয়নের পক্ষে হাসপাতালের সিনিয়র ম্যানেজার মিঠু সাহা।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের কনস্ট্রাকশন ম্যানেজার মঈনুল হাসান, আইটি ম্যানেজার হাসান ইমাম শিমুল, এনআইসিইউ ম্যানেজার আব্দার হোসেন ও বায়োমেট্রিক ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেনসহ অন্য কর্মকর্তারা।
হাসপাতালের আইটি ম্যানেজার হাসান ইমাম শিমুল বলেন, ভৈরব নদ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যেই কুইন্স হসপিটালের পক্ষ থেকে কচুরিপানা অপসারণের উদ্যোগ নেয়া হয়েছে। ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশনায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
