বাংলার ভোর প্রতিবেদক
সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব বিকাশ, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং সাংস্কৃতিক কর্মীদের অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে যশোরে অনুষ্ঠিত হয়েছে দেশীয় সাংস্কৃতিক সংসদের ‘কালচারাল লিডারশিপ প্রোগ্রাম-২০২৬’। শনিবার প্রেসক্লাব যশোরের অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মসূচিতে যশোর অঞ্চলের সাত জেলার দুই শতাধিক সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
দেশীয় সাংস্কৃতিক সংসদের যশোর অঞ্চল পরিচালক আবু তাহের বেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদের যশোর অঞ্চলের প্রধান উপদেষ্টা ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রছুল। প্রধান আলোচক ছিলেন সংসদের কেন্দ্রীয় সভাপতি, সুরকার ও শিল্পী সাইফুল্লাহ মানছুর। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংসদের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ও যশোর অঞ্চলের সহকারী পরিচালক ওয়াহেদুজ্জামান আহমেদ।
বিষয়ভিত্তিক আলোচক হিসেবে বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কামরুল হাসান, শিক্ষাবিদ ড. আহসান হাবীব ইমরোজ ও শিশু সংগঠক আবেদুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর সংস্কৃতি কেন্দ্রের সভাপতি ও যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজ উদ্দিন খান, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য নাজমুল হুদা, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, মাগুরার প্রধান উপদেষ্টা সাঈদ আহম্মদ (বাচ্চু) ও নড়াইলের সংসদ সদস্য অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু।
এ ছাড়া উপস্থিত ছিলেন যশোর জেলার সাংস্কৃতিক সম্পাদক আবুল হাশিম রেজা ও সহ-সেক্রেটারি তরিকুল ইসলাম, কুষ্টিয়া জেলার সভাপতি অধ্যাপক ড. নুরুল আমীন (জসীম), মাগুরা জেলার সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুর রহমান, নড়াইল জেলার সভাপতি মাওলানা হাফিজুর রহমান, ঝিনাইদহ জেলার পরিচালক রাশেদ সরোয়ার, মেহেরপুর জেলার সভাপতি আব্দুল জব্বার ও সেক্রেটারি ইব্রাহিম হিমু এবং চুয়াডাঙ্গা জেলার সভাপতি মাসুম বিল্লাহসহ বিভিন্ন পর্যায়ের সাংস্কৃতিক সংগঠকরা।
সাত জেলার দুই শতাধিক সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে দিনব্যাপী এ কর্মসূচিতে সাংস্কৃতিক নেতৃত্ব, সংগঠন পরিচালনা ও সাংগঠনিক কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
