Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অল্প টাকায় সবজির ব্যগ ভর্তিতে স্বস্তিতে ক্রেতা
  • সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ
  • সংবাদ প্রকাশের জেরে শার্শায় হামলার শিকার সাংবাদিক রিমু
  • যশোরে ২ কোটি ২২ লাখ টাকার সোনার বার জব্দ, পাচারকারী আটক
  • যশোরে আশুরা উপলক্ষে শোক র‌্যালি ও তাজিয়া মিছিল
  • যশোরে মাদকবিরোধী দিবস পালিত
  • জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
  • সুন্দরবনে ডাকাতদের সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি, অভিযান অব্যাহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ১৫, ২০২৪

যশোরে হত্যা মামলায় পাঁচজন পুলিশ রিমান্ডে

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ১৫, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে দু’টি হত্যা মামলায় চিহ্নিত তিন সন্ত্রাসীসহ ৫জনকে জিজ্ঞাসাবাদ এর জন্য পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে। বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া এরিমান্ড মঞ্জুর করেন।

অভিযুক্ত রিমান্ডের আসামিরা হলো, শহরের চোরমারা দিঘির পাড় এলাকার ফারুক পকেটমারের ছেলে কুদরত আলী, রেলগেট পশ্চিমপাড়ার আব্দুস সালামের ছেলে দেলোয়ার হোসেন দেলু, চাঁচড়া রায়পাড়ার জিয়াদ আলীর ছেলে শফিকুল ইসলাম বাবু ওরফে পলিথিন বাবু, সদর উপজেলার সানতলার অনিক ও নয়ন দাস।

আদালত সূত্রে জানা যায় আধিপত্য বিস্তারে বিরোধকে কেন্দ্র করে গত ৮ মার্চ রাতে যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ায় চিহ্নিত সন্ত্রাসী পিচ্চি রাজার নেতৃত্বে খুন হন আরেক সন্ত্রাসী ৩২ মামলার আসামি রমজান আলী। এই ঘটনায় নিহতের মা চিহ্নিত মাদক কারবারি রেখা খাতুন বাদী হয়ে পিচ্চি রাজাসহ ১০জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো অনেকের নামে কোতোয়ালি থানায় মামলা করেন। আদালতে আত্মসমর্পণ করা এই মামলার আসামি কুদরত আলী, দেলোয়ার হোসেন দেলু ও বাবুসহ ৬জনের ৫দিন করে রিমাণ্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই কামাল হোসেন। বুধবার শুনানী শেষে বিচারক তাদের প্রত্যেককে একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

অপরদিকে সদরের শানতলায় গত ২৪ ফেব্রুয়ারি রাতে চয়ন দাস নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এই ঘটনায় নিহত চয়নের পিতা নয়ন দাস বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো ১০/১২ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন। তদন্ত কর্মকর্তা আটক আসামি অনিক ও নয়ন দাসকে ৭দিনের রিমা-ের আবেদন করেন আদালতে। গতকাল শুনানী শেষে বিচারক তাদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

অল্প টাকায় সবজির ব্যগ ভর্তিতে স্বস্তিতে ক্রেতা

সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ

সংবাদ প্রকাশের জেরে শার্শায় হামলার শিকার সাংবাদিক রিমু

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.