Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা
  • এপ্রিল মাসে সেরা ২০ পুলিশ সদস্যকে ক্রেস্ট প্রদান
  • ‘পরিমাপ বিষয়ে জনসচেতনতা বাড়াতে কাজ করছে বিএসটিআই’
  • যশোরে ২২ মে শুরু হচ্ছে তিন দিনব্যাপি বইমেলা
  • যশোরে কোরবানীর পশুর হাট নিয়ন্ত্রণে ক্ষমতাসীনরা !
  • যশোরে চামড়া সংরক্ষণে মাদ্রাসা পর্যায়ে বরাদ্দ ১৬৫ মে. টন লবণ
  • যশোরে ৩০ তরুণ উদ্যোক্তার সবুজ ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন
  • চুকনগরে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মে ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ২২ মে শুরু হচ্ছে তিন দিনব্যাপি বইমেলা

banglarbhoreBy banglarbhoreমে ২১, ২০২৬No Comments২ Views
Facebook Twitter WhatsApp
যশোরে ২২ মে শুরু হচ্ছে তিন দিনব্যাপি বইমেলা
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
নতুন প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে তিন দিনব্যাপি ‘যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি বইমেলা’ আয়োজন করেছে যশোর জেলা প্রশাসন। আগামী ২২ থেকে ২৪ মে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার দুপুরে যশোর ইনস্টিটিউট কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় তিনি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

আয়োজকরা জানান, উদ্বোধনের পর প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বই প্রদর্শনী ও বিক্রয় চলবে। মেলায় কবিতা আবৃত্তি, বই পড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখা যশোরের ট্রেজারি অফিসার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন। তিনি বইমেলার সার্বিক প্রস্তুতি ও কর্মসূচি তুলে ধরে বলেন, মেলাকে যশোরের কবি-সাহিত্যিকদের মিলনমেলায় পরিণত করতে স্থানীয় লেখকদের বই প্রদর্শনী ও বিক্রয়ের পাশাপাশি আলোচনা সভা ও সাহিত্য আসরের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যশোর ইনস্টিটিউটের সহসভাপতি সানোয়ার আলম খান দুলু, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, সৈয়দ শাহাজাহান আলী খোকন, লাইব্রেরি সম্পাদক প্রফেসর শেখ জুলফিকার আলী, ক্রীড়া বিভাগীয় সম্পাদক সাহাবুদ্দিন আহমেদ সাবু, নাট্য বিভাগীয় সম্পাদক আলমগীর হোসেন বাবু, নির্বাহী কমিটির সদস্য নাসির উদ্দীন মিঠু, শাহনেওয়াজ আনোয়ার লেনিন, এসএম মুস্তাফিজুর রহমান কবির, হাবিবুর রহমান রুবেল প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা

মে ২১, ২০২৬

এপ্রিল মাসে সেরা ২০ পুলিশ সদস্যকে ক্রেস্ট প্রদান

মে ২১, ২০২৬

‘পরিমাপ বিষয়ে জনসচেতনতা বাড়াতে কাজ করছে বিএসটিআই’

মে ২১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.