Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পুড়িয়ে দেওয়া যশোর আ’লীগ কার্যালয় হঠাৎ ঝুলছিলো শেখ মুজিবুর ও হাসিনার ব্যানার  
  • ১৭ বছর পর তরিকুল পরিবারের হাতে মন্ত্রিত্ব যশোরজুড়ে আনন্দ উচ্ছ্বাস
  • অমিত প্রতিমন্ত্রী হওয়ায় যশোরে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
  • ভারতে পাচার হওয়া ২৮ বাংলাদেশী শিশু-কিশোরকে বেনাপোল দিয়ে হস্তান্তর
  • যশোরে আগুনে চার গরু-ছাগলসহ গোয়াল ঘর ভস্মিভূত
  • গুড় তৈরি করে কাঙ্ক্ষিত মুনাফা না হওয়ায় পেশা ছাড়ছেন গাছিরা
  • জয়তী সোসাইটির উদ্যোগে ষাটোর্ধ মায়েদের মাঝে ইফতার সামগ্রি বিতরণ
  • পরিবারের ওপর পুলিশি হয়রানি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, ফেব্রুয়ারি ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর আদালত চত্বরে টাউট উচ্ছেদ অভিযান

 পরিচয়পত্র ও ডায়েরি জব্দ করে আল্টিমেটাম
banglarbhoreBy banglarbhoreমে ১৫, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে টাউট উচ্ছেদে অভিযান চালিয়েছে আইনজীবী সহকারী সমিতির নেতৃবৃন্দ। বুধবার বেলা সাড়ে ১১ টা থেকে শুরু করে দুই ঘন্টাব্যপি এ অভিযান চলে। আইনজীবী সহকারী পরিচয় দেয়া কয়েকজন টাউটকে ধরে তাদের কাছ থেকে ডায়েরি কেড়ে নেয়া হয়। এছাড়া কয়েকজনের কাছ থেকে পরিচয়পত্র কেড়ে নেয়া হয়। সকলকে শেষ বারের মত সতর্ক করা হয়। এর বাইরেও যারা নির্ধারিত ড্রেস কোড না মেনে আদালতে প্রবেশ করে তাদেরকে ভর্ৎসনা করা হয়।

বুধবার বেলা সাড়ে ১১ টায় জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি ওমর আলী ও সাধারণ সম্পাদক আব্দুল মাজিদের নেতৃত্বে একটি টিম প্রথমেই হাজতখানার সামনে যান। সেখানে ঘুরে দেখেন। সেখানে থাকা দুইজন টাউটকে ধরে সতর্ক করেন। এ সময় একজনের কাছ থেকে মেয়াদ উত্তীর্ণ ও একজনের কাছ থেকে জাল পরিচয়পত্র উদ্ধার করেন। পরবর্তীতে তারা আদালতের প্রত্যেকটি এজলাসের সামনে যেয়ে টাউটদের চিহ্নিত করেন। তারা দেখতে পান অনেকেই আইনজীবী সহকারীই না। অথচ তারা সহকারীদের ড্রেস পরে ঘুরে বেরাচ্ছেন। আবার কেউ কেউ আইনজীবী সহকারী হলেও তাদের কাছে নেই কোনো পরিচয় পত্র এমনকি ড্রেসও পরা নেই। এছাড়া কয়েকজন আইনজীবী সহকারীকে পাওয়া যায় তারা নিজেরাই কয়েকজন সহকারী তৈরি করে আদালত চত্বরে ঘুরে বেরাচ্ছেন। এমন কয়েকজনকে চিহ্নিত করা হয়।

পরবর্তীতে জেলা আইনজীবী সমিতির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুলফিকার আলী জুলু তাদের সাথে যুক্ত হন। এবার তারা মুল ফটকে অবস্থান নিয়ে টাউটদের চিহ্নিত করে। এসময় আইনজীবী সহকারী বাদেও শিক্ষানবীশ আইনজীবী পরিচয়দানকারী কয়েকজন টাউটকে চিহ্নিত করা হয়। একপর্যায় সকলকে সতর্ক করা হয়। একই সাথে কারও কারও কাছথেকে আইডি কার্ড , ডায়েরি জব্দ করা করা হয়।

এ বিষয়ে আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বলেন, বর্তমানে আদালত চত্তরে টাউটদের আনাগোনা বেড়েছে। বিশেষ করে হাতেগোনা কয়েকজনের জন্য পুরো সমিতির ভাবমুর্তি নষ্ট হচ্ছে। তিনি বলেন, এ অভিযান চলছে, চলবে।

এ বিষয়ে যশোর জেলা আইনজীবী সমিতির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুলফিকার আলী জুলু বলেন, টাউটদের কোনো ছাড় দেয়া হবেনা। আইনজীবী, শিক্ষানবীশ আইনজীবী এমনকি আইনজীবী সহকারী যেই অন্যায় করুক কাউকেই ছাড় দেয়া হবেনা। সকলেরই নিয়মের মধ্যে থাকতে হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

অভিযানে আরও অংশ নেন সমিতির সহসভাপতি মহসিন গাজী, আজিজুর রহমান, সহকারী সম্পাদক পদে আলীমুজ্জামান, সাংগঠনিক সম্পাদক পদে শামসুর রহমান , হিসাব নিরীক্ষক শহিদ এনামুল হোসেন, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক ইব্রাহিম খলিল, সদস্য হাসানুজ্জামান, আলী আশরাফ ও আব্দুল জলিল প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

পুড়িয়ে দেওয়া যশোর আ’লীগ কার্যালয় হঠাৎ ঝুলছিলো শেখ মুজিবুর ও হাসিনার ব্যানার  

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

১৭ বছর পর তরিকুল পরিবারের হাতে মন্ত্রিত্ব যশোরজুড়ে আনন্দ উচ্ছ্বাস

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অমিত প্রতিমন্ত্রী হওয়ায় যশোরে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.