Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ
  • যশোর-মাগুরায় জামায়াতের ৪ নেতার পদ স্থগিত
  • চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
  • সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম আগস্ট ১৪, ২০২৫

যশোর কালেক্টরেট স্কুলে নাহিদা আক্তার জাহেদী মেধা বৃত্তি প্রদান 

banglarbhoreBy banglarbhoreNo Commentsআগস্ট ১৪, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোর কালেক্টরেট স্কুলে নাহিদা আক্তার জাহেদী মেধা বৃত্তি প্রদান 
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর কালেক্টরেট স্কুল এন্ড কলেজে ‘নাহিদা আক্তার জাহেদী মেধাবৃত্তি’ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানের ২১ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে এই বৃত্তি দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন এবং কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোদাচ্ছের হোসেনও উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ।

অনুষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ২১ জন মেধাবী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির নগদ অর্থ তুলে দেয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে দেবপ্রসাদ পাল বলেন, যশোর কালেক্টরেট স্কুল একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান এতদূর এগিয়ে গেছে কিছু মানুষের কল্যাণে। শিক্ষা অনুরাগী জাহেদী সাহেবের কারণে এই প্রতিষ্ঠান মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

শিক্ষার মান প্রসঙ্গে তিনি বলেন, জাতি গঠনে শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা দরকার। এটি মানব সম্পদ গড়ে তোলার জায়গা। তবে আগের মতো প্রতিষ্ঠানগুলো ভূমিকা রাখতে পারছে না। শিক্ষার মান নষ্ট হওয়ার পেছনে যোগ্য, দক্ষ, ও একনিষ্ঠ শিক্ষকের অভাব রয়েছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠান বাণিজ্যিক হয়ে গেছে এবং শিক্ষকরা দলাদলিতে ব্যস্ত। ফলে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।

তিনি আরও বলেন, আমাদের দেশে মানব সম্পদ তৈরি হয়নি বলে ভৌত অবকাঠামো তৈরি হচ্ছে না। আদর্শ বিদ্যাপীঠ হিসেবে কালেক্টরেট স্কুল গড়ে উঠেছে। শিক্ষা ক্ষেত্রে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি হয়তো স্বার্থক হতে পারে, কিন্তু সফল হবে না।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেবপ্রসাদ পাল বলেন, সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের সেবায় এগিয়ে আসতে হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ

যশোর-মাগুরায় জামায়াতের ৪ নেতার পদ স্থগিত

চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.