Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর ইনস্টিটিউটে শিশু চিত্রাঙ্কন উৎসবের পুরস্কার বিতরণ
  • বাঘারপাড়ায় জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদিত
  • তালায় গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণ : নারীসহ গ্রেপ্তার ২
  • রামপালে ৭০০ শিক্ষার্থী পেল ফলদ গাছের চারা
  • স্বাস্থ্য খাতে ব্যাপক লুটপাট চালিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার : স্বাস্থ্য মন্ত্রী
  • দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন : মহেশপুরে আত্মহত্যার প্ররোচনায় মামলা
  • আকস্মিক পরিদর্শনে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী
  • ওজোপাডিকোর ২১ জেলার অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়িকরণ দাবিতে যশোরে কর্মবিরতি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর জেনারেল হাসপাতালের সামনে উচ্ছেদের পর ফের দৈনিক ভাড়ায় দখল!

banglarbhoreBy banglarbhoreOctober 22, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেনারেল হাসপাতালের গেটসহ আশপাশের এলাকায় গত সেপ্টেম্বর মাসে উচ্ছেদ অভিযান করে যশোর পৌরসভা ও ট্রাফিক বিভাগ। কিন্তু উচ্ছেদ অভিযানের পর ওই সব এলাকায় পুনরায় অবৈধ দোকানপাট বসতে শুরু করেছে। উচ্ছেদের এক সপ্তাহ পার না হতেই হাসপাতালের তিনটি গেটে অন্তত ১৬টি দোকান বসেছে। এতে যানজট ও পথচারীদের চলাচলে ফের বিঘ্ন ঘটছে। অভিযোগ রয়েছে, একটি রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে কতিপয় লোক অবৈধভাবে দোকান বসানোর অনুমতি দিয়ে দৈনিক ভাড়া তুলছে।

জানা যায়, গত ২০ সেপ্টেম্বর পৌরসভা ও ট্রাফিক বিভাগ যৌথ অভিযান চালিয়ে হাসপাতালের তিনটি গেটসংলগ্ন এলাকার সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। ফুটপাত দখল করে রাখা দোকানের মাচা ভেঙে গুড়িয়ে দেয়। এই অভিযানের পর ওই এলাকায় যানজট উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। পথচারীরা স্বাভাবিকভাবে চলাচল করতে পারছিল। তবে, উচ্ছেদের সপ্তাহখানেক পর থেকে পরিস্থিতি পাল্টাতে শুরু করে। একটি রাজনৈতিক দলের পরিচয়ে কতিপয় লোক সরকারি জায়গায় এই অবৈধ দোকানপাট বসানোর অনুমতি দিয়েছে। শুধু অনুমতিই নয়, দোকানের আকারভেদে দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করা হচ্ছে বলেও জানা গেছে। প্রশাসনের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধ স্থাপনা থেকে অর্থ উপার্জনের এই প্রক্রিয়ায় প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দোকানদার জানিয়েছেন, তারা অনেক দিন ধরে এখানে ব্যবসা করছেন। অনেকের কাছে তাদের টাকা-পয়সা বাকি রয়েছে। যে কারণে দৈনিক ভাড়া দিয়েই হলেও তাদের ব্যবসা করতে হচ্ছে।

যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল হোসেন জানান, উচ্ছেদ করার পরপরই আবার যা তাই হয়ে যায়। কারা ভাড়ার টাকা তুলছে বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ খবর নিচ্ছি।

এ বিষয়ে যশোর ট্রাফিক পুলিশের পরিদর্শক মাফুজুর রহমান বলেন, বিষয়টি আমি অবগত নই। উচ্ছেদ করেছে যশোর পৌরসভা।

এ বিষয়ে জানতে যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি মিটিংয়ে আছেন বলে জানান। পরবর্তীতে তাকে কল করা এবং খুদে বার্তা পাঠানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।

উচ্ছেদ দৈনিক ভাড়ায় দখল! যশোর জেনারেল হাসপাতাল
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর ইনস্টিটিউটে শিশু চিত্রাঙ্কন উৎসবের পুরস্কার বিতরণ

    August 16, 2026

    বাঘারপাড়ায় জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদিত

    August 16, 2026

    তালায় গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণ : নারীসহ গ্রেপ্তার ২

    August 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.