Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে শিশু ধর্ষণের অভিযোগ
  • চাঁচড়া চেকপোস্টে বালিবাহী ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতার মা নিহত
  • যশোরে ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  • যশোরের দর্জিপাড়ায় নতুন অর্ডার নেয়া বন্ধ
  • পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের ইফতার অনুষ্ঠিত
  • যশোরে নানা আচারে দোলযাত্রা উদযাপিত
  • বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানি করা রুই মাছ আটক
  • মণিরামপুরে তিন দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক মীর জহুরুলসহ চারজন কারাগারে

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ৫, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
নাশকতার দুই মামলায় যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর জহুরুল ইসলামসহ আওয়ামী লীগের চার নেতাকে আটক করেছে পুলিশ। চারজনকে আটক করে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আটক মীর জহুরুল ইসলাম পুরাতন কসবা গাজীরহাট গ্রামের মৃত মীর সমসের আলীর ছেলে। তাকে কানাইতলা এলাকার নাশকতার মামলায় আটক দেখানো হয়েছে। একই সাথে এ মামলায় চাঁচড়া এলাকার চাঁন মিয়ার ছেলে শহর আওয়ামী লীগ নেতা মোস্তাফা খান ফিরোজকেও আটক দেখানো হয়েছে।

এছাড়া আটক অপর দুইজন হলেন, যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের হাসেম মোল্লার ছেলে লিয়াকত আলী ও শার্শা উপজেলার শালকোনো গ্রামের মৃত হাসেম আলী মন্ডলের ছেলে হোসেন আলী। তাদের দুইজনকে বালিয়াডাঙ্গায় ভোট কেন্দ্রে হামলার মামলায় আটক দেখানো হয়েছে। বৃহস্পতিবার পুলিশ চারজনকে আদালতে সোপর্দ করে। আসামিরা জামিনের আবেদন জানালে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে শিশু ধর্ষণের অভিযোগ

মার্চ ৩, ২০২৬

চাঁচড়া চেকপোস্টে বালিবাহী ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতার মা নিহত

মার্চ ৩, ২০২৬

যশোরে ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মার্চ ৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.