Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত
  • জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)
  • ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত
  • আশাশুনিতে বিএনপি অফিসে আগুন, দুটি ককটেল উদ্ধার
  • যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার ৩১টি স্বর্ণের বারসহ দুই জন আটক
  • সরকার শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় ও যুগোপযোগী করতে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে : অমিত
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ১৩, ২০২৪

যশোর জেলা শ্রমিক লীগ দুই গ্রুপের পাল্টপাল্টি সম্মেলন ঘিরে উত্তেজনা!

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ১৩, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

হাসান আদিত্য

ছয় বছর পর আজ শনিবার যশোর জেলা শ্রমিক লীগের সম্মেলন। সম্মেলন ঘিরে শহরে নেতাকর্মীদের ব্যানার তোরণে উৎসবে রুপ নিয়েছে। তবে সম্মেলন ঘিরে শ্রমিক লীগের দ্বন্দ্ব প্রকাশ্যে রুপ নিয়েছে। এদিন, একই সময়ে শ্রমিক লীগের দু’গ্রুপ পৃথক সম্মেলন আহ্বান করেছে। জেলা আওয়ামী লীগের সভাপতি- সাধারণ সম্পাদক সমর্থিত গ্রুপ সম্মেলন ডেকেছে জেলা পরিষদ মিলনায়তনে। অন্যদিকে, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের অনুসারীরা কোনোরকম প্রচার-প্রচারণা ছাড়াই এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শহরের পৌর কমিউনিটি সেন্টারে জেলা শ্রমিক লীগের একাংশের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন পাল্টা সম্মেলনের আয়োজন করেছে। দুটি সম্মেলনেই সংগঠনের কেন্দ্রীয় নেতৃৃবৃন্দ উপস্থিত থাকবেন। জেলা শ্রমিক লীগের দু’পক্ষের সম্মেলনকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে, শেষ অবধি কী হয় সেটি দেখার অপেক্ষায় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী।

জানা গেছে, গত ৭ জুলাই সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সম্পাদকের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৩ জুলাই সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলন করে এই সম্মেলন সম্পূর্ণ গঠনতন্ত্র পরিপন্থি দাবি তুলে বন্ধের দাবি জানিয়েছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ অনুসারী জেলা শ্রমিক লীগের একাংশের নেতৃবৃন্দ। আর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের পক্ষের নেতাকর্মীরা এই সম্মেলনকে স্বাগত জানিয়ে প্রচারণা শুরু করেন। শহরের বিভিন্ন স্থানে ফেস্টুন ও ব্যানার টাঙিয়ে পদপ্রত্যাশীরা জেলা ও কেন্দ্রীয় নেতাদের তোরণ নির্মাণও করেছেন।

নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, যশোর জেলা আওয়ামী লীগ দুটি গ্রুপে বিভক্ত। একটি পক্ষের নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। অন্যটি সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। জেলা আওয়ামী লীগের গ্রুপিংয়ের কারণে জেলা শ্রমিক লীগেও নেতৃত্বের গ্রুপিং রয়েছে। গ্রুপিং- দ্বন্দ্বের জেরে জেলা শ্রমিক লীগে দুইজন সভাপতি ও একজন সাধারণ সম্পাদক। জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আজিজুর রহমানের মৃত্যুর পর এ পদ নিয়ে শুরু হয় টানাটানি। দুইপক্ষই দুটি সহসভাপতি জবেদ আলী ও সাইফুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত করেন। জবেদ আলী কাজী নাবিল আহমেদের অনুসারী ও সাইফুর রহমান শাহীন চাকলাদারের অনুসারী হিসেবে পরিচিত।

আর সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাহীনের সঙ্গে রাজনীতি করলেও বর্তমানে নাবিলের সঙ্গে রাজনীতি করছেন। ফলে সম্মেলনকে ঘিরে শ্রমিক লীগের গ্রুপিং আরও প্রকট হয়েছে। এই গ্রুপিং দ্বন্দ্বের জেরে শ্রমিক লীগের দু’গ্রুপ পৃথক সম্মেলন আহ্বান করেছে। শনিবার বিকাল তিনটায় জেলা আওয়ামী লীগ সভাপতি-সাধারণ সম্পাদক সমর্থিত গ্রুপ সম্মেলন ডেকেছে জেলা পরিষদ মিলনায়তনে। এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি নুর কুতুব আলম মান্নান ও প্রধান বক্তা হিসেবে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কে এম আযম খসরু উপস্থিত থাকবেন বলে কয়েকদিন ধরে প্রচার করা হচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।

যশোর জেলা শ্রমিক লীগ দুই গ্রুপের পাল্টপাল্টি সম্মেলন ঘিরে উত্তেজনা!অপরদিকে, কোনোরকম প্রচার-প্রচারণা ছাড়াই শুক্রবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা শ্রমিক লীগের একাংশের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শনিবার পাল্টা সম্মেলন হবে বলে জানিয়েছেন। শনিবার স্থানীয় পৌর কমিউনিটি সেন্টারে বিকেল ৩টায় জেলা শ্রমিক লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে শ্রমিক লীগের কেন্দ্রীয় সহসভাপতি তোফায়েল আহমেদ উপস্থিত থাকবেন।

জেলা শাখার সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলেন, জেলা শ্রমিক লীগের একটি অংশ হঠাৎ করেই সম্মেলন আহবান করেছে। আমার কাছে কোন প্রকার চিঠি আসেনি এবং কেন্দ্রের কোনো নির্দেশনাও আমি পাইনি। জোর করে একটি পক্ষ সম্মেলন করছে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতাদের দারস্ত হলে পাল্টা সম্মেলনের আয়োজন করতে বলেছে। এই সম্মেলনে কেন্দ্রীয় কমিটির এক সহ সভাপতি ও কয়েকজন নেতারা থাকবেন।

শাহীন অনুসারী শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর ইসলাম বলেন, ‘এই সম্মেলনকে স্বাগত জানায়। কেন্দ্রীয় কমিটির সভাপতি-সম্পাদক জেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদক আমাদের সম্মেলনে উপস্থিত থাকবেন। তার বিপরীতে অবস্থান নিয়ে কেউ পাল্টা সম্মেলনের আয়োজন বোকামি ছাড়া কিছুই না। আমরা চাই কেন্দ্রীয় নেতৃবৃন্দ সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব দিয়ে যাবেন। এই বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার ও স্থানীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা কেউ ফোন রিসিভ করেনি।

তবে জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেন, ‘দীর্ঘদিন সম্মেলন হয় না। কমিটিও মেয়াদউর্ত্তীণ। উৎসবের মধ্যে দিয়ে সম্মেলন শনিবার হবে। এই সম্মেলন কেন্দ্রীয় কমিটির নির্দেশে হচ্ছে। জিলা পরিষদে আয়োজিত সম্মেলনে কেন্দ্রীয় কমিটির সভাপতি-সম্পাদক উপস্থিত হয়ে নতুন নেতৃত্ব ঘোষণা করবেন। কারোও ব্যক্তিগত সম্মেলন বিবেচ্য হবে না। সেটি কেন্দ্রীয় কমিটিও মেনে নিবে না।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২৩ সেপ্টেম্বর এক যুগ পর জেলা শ্রমিক লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত

জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)

ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.