Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি
  • যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫
  • যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক
  • Content Review 436-332276-ac09eee94721
  • যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের প্রশিক্ষণ
  • পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর সদরের তিন ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিপুলের পথসভা

banglarbhoreBy banglarbhoreMay 17, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর সদর উপজেলার চাঁচড়া, রামনগর ও হৈবতপুর ইউনিয়নে বিভিন্ন মোড়ে নির্বাচনী পথসভা করেছেন দোয়াত কলম প্রতীকের প্রার্থী উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল। শুক্রবার তিনি তিন ইউনিয়নে নির্বাচনী পথসভা করেন। চাঁচড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে চাঁচড়া মধ্যপাড়ায় তিনি প্রথম পথসভা করেন। তারপর রামনগরের রাজারহাট, চাঁচড়ার মাহিদিয়াসহ হৈবতপুর ইউনিয়নের বিভিন্ন মোড়ে পথসভায় বক্তব্য রাখেন।

পথসভায় আনোয়ার হোসেন বিপুল শান্তি-সমৃদ্ধি, উন্নয়ন-অগ্রগতির ও ডিজিটাল-স্মার্ট উপজেলা গড়ার জন্য সকলের কাছে আগামী ২৯ মে দোয়াত কলম প্রতীকে ভোট চান। দোয়াত কলম প্রতীকের বিজয় হলে যশোর সদর উপজেলা হবে উপজেলাবাসীর সেবাকেন্দ্র এই বলে প্রত্যয় ব্যক্ত করেন। উপজেলাবাসীর সুখে-দুখে পাশে থাকারও অঙ্গীকার করেন তিনি। সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিটি উন্নয়ন কর্মকান্ড তৃণমূলে পৌঁছে দেয়ার ওয়াদা করেন।

চাঁচড়া ইউনিয়নের পথসভায় ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বাদলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা শরীফ খায়রুজ্জামান রয়েল, ভাইস চেয়ারম্যান প্রার্থী শেখ জাহিদুর রহমান লাবু ও জেলা শ্রমিকলীগের শ্রম বিষয়ক সম্পাদক সেলিম রেজা পান্নু।

বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আনিচুর রহমান, মোজাম্মেল হক, আব্দুল মজিদ, মশিয়ার রহমান, আলমগীর হোসেন, সোহরাব হোসেন ও যুবলীগ নেতা তুহিন হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল করীম রহমান, যবিপ্রবি ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক একরামুল কবির দ্বিপ, যুবলীগ নেতা গাজী রাইয়ান মৌমন, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম শফিকসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলালীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি

    September 15, 2026

    যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫

    September 15, 2026

    যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.