Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অল্প টাকায় সবজির ব্যগ ভর্তিতে স্বস্তিতে ক্রেতা
  • সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ
  • সংবাদ প্রকাশের জেরে শার্শায় হামলার শিকার সাংবাদিক রিমু
  • যশোরে ২ কোটি ২২ লাখ টাকার সোনার বার জব্দ, পাচারকারী আটক
  • যশোরে আশুরা উপলক্ষে শোক র‌্যালি ও তাজিয়া মিছিল ( ভিডিও সহ )
  • যশোরে মাদকবিরোধী দিবস পালিত
  • জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
  • সুন্দরবনে ডাকাতদের সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি, অভিযান অব্যাহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ২১, ২০২৪

যশোর সদর উপজেলাবাসীর সেবক হতে চান বিপুল

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ২১, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর সদর উপজেলাবাসীর সেবক হওয়ার জন্য দোয়াত কলম প্রতীকে ভোট চেয়েছেন চেয়ারম্যান প্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল। মঙ্গলবার কচুয়া ইউনিয়নের নিমতলী গ্রামে ট্যাকের বাজারে নির্বাচনী পথসভা থেকে তিনি সবার কাছে দোয়াত কলম প্রতীকে ভোট চান। এরপর তিনি ফতেপুর, চাঁচড়া ইউনিয়নে বিভিন্ন মোড়ে পথসভায় বক্তব্য রাখেন। এ সময় সাধারণ জনগণ আনোয়ার হোসেন বিপুলকে সাদরে গ্রহণ করে নেন। তার দোয়াত কলম প্রতীকে ভোট দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আনোয়ার হোসেন বিপুল বলেন, আমার মূল উদ্দেশ্যে উপজেলাবাসীর সেবা করা ও শেখ হাসিনার নির্দেশিত উন্নয়ন কর্মকান্ড শতভাগ বাস্তবায়ন করা। প্রস্তুত আছি বিজয়ী হলে উপজেলাবাসীর সেবক হবো। উপজেলা পরিষদ হবে সাধারণ জনগণের প্রতিষ্ঠান। প্রতিটি নাগরিক উপজেলা পরিষদ থেকে উপযুক্ত সম্মান পাবেন। কেউ হয়রানির শিকার হবেন না। সকল ধরনের সমস্যা উপজেলাবাসীকে সাথে সমাধান করবো। সাধারণ মানুষের জন্য ক্ষতি এ রকম কোন সিদ্ধান্ত বাস্তবায়িত হবে না। করোনাকালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকা অবস্থায় আমি সেবকের ভূমিকায় ছিলাম। ৩০ হাজার পরিবারকে ত্রান, ১০ হাজার পরিবারকে সবজি, বিনামূল্যে চিকিৎসাসেবার ব্যবস্থা করেছিলাম। চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলাবাসীর লোক হিসেবে বিপদ-আপদে, সুখে-দুখে পাশে থাকবো।

কচুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ মোল্যার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শেখ জাহিদুর রহমান লাবু।

বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মন্নু হোসেন, আবু হানিফা, সাইদুর রহমান, মুরাদ হোসেন, লিয়াকত হোসেন, রেজাউল ইসলাম, ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক অহিদুল ইসলাম, কচুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি, যুবলীগ নেতা কাজী মোহাম্মদ আলী ক্লে, যুবলীগ নেতা ওসমান গনি, রাসেল হোসেন ও ইকরামুল। সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ইমরান হোসেনের সঞ্চলনায় এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

অল্প টাকায় সবজির ব্যগ ভর্তিতে স্বস্তিতে ক্রেতা

সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ

সংবাদ প্রকাশের জেরে শার্শায় হামলার শিকার সাংবাদিক রিমু

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.