Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন
  • যশোরে সানরা ইলেকট্রিক বাইকের গ্রান্ড লঞ্চিং অনুষ্ঠিত
  • নড়াইলে ইয়াবাসহ মামা-ভাগ্নে গ্রেফতার
  • শার্শায় সড়ক দুর্ঘটনায় হতাহত ২
  • সুন্দরবনে বনদস্যু নির্মূলে জেলেদের নৌবন্ধন
  • যশোরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
  • যশোরে পৃথক অভিযানে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
  • চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, November 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর সদর উপজেলা নির্বাচন : চেয়ারম্যান প্রার্থী বিপুলের গণসংযোগ

banglarbhoreBy banglarbhoreApril 26, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

আগামী ২৯ মে যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফতেপুর ও দেয়াড়া ইউনিয়নে গণসংযোগ করেছেন চেয়ারম্যান পদের প্রার্থী আনোয়ার হোসেন বিপুল। শুক্রবার তিনি সাধারণ ভোটারদের মধ্যে এই গণসংযোগ করেন।

বিকেলে ফাতেপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দাইতলা বাজারে গণসংযোগ করেন আনোয়ার হোসেন বিপুল। এ সময় ইউপি চেয়ারম্যান শেখ সোহরাব হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দাউদ সর্দার, সহসভাপতি আব্দুস সাত্তার সর্দার, জেলা উলামা লীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, উপজেলা যুবলীগের সদস্য মফিজুর রহমান মফিজ, ইউপি সদস্য কাইয়ুম হোসেন, ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক বাহারুল ইসলাম, যুবলীগ নেতা হাসানুজ্জামান হাসান, ছাত্রলীগ নেতা কাজল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে তিনি ফতেপুর বাজার, ভয়না তারাগঞ্জ বাজার, রাজাপুর সোলার মোড়সহ বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন।

এর আগে সকালে দেয়াড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন আনোয়ার হোসেন বিপুল।

গত ১৭ এপ্রিল যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ মে যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন

    November 9, 2026

    যশোরে সানরা ইলেকট্রিক বাইকের গ্রান্ড লঞ্চিং অনুষ্ঠিত

    November 9, 2026

    নড়াইলে ইয়াবাসহ মামা-ভাগ্নে গ্রেফতার

    November 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.