Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)
  • সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
  • কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
  • যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
  • যশোরে নেটিভ এনইসিটি সংস্থার মতবিনিময়
  • এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
  • সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
  • যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ১০, ২০২৫

যশোর সদর হাসপাতালে গুলি-চাকুসহ আটক এক

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ১০, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোর সদর হাসপাতালে গুলি-চাকুসহ আটক এক
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর হাসপাতালের তৃতীয় তলায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় গুলি, ধারালো চাকু ও অন্যান্য সরঞ্জামাদিসহ রাসেল মুন্সি (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে হাসপাতাল পুলিশ।

তার গতিবিধি অস্বাভাবিক মনে হওয়ায় তাকে আটক করা হয়। আটক রাসেল মুন্সি খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

হাসপাতাল পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে রাসেল মুন্সি একটি শপিং ব্যাগ হাতে হাসপাতালের তৃতীয় তলার বিভিন্ন করিডোরে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছিলেন। তার চলাফেরায় অস্বাভাবিকতা লক্ষ্য করলে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা তাকে চিহ্নিত করে জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতালের পুলিশ বক্সে নিয়ে আসেন।

পুলিশ বক্সে এনে তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশির সময় ব্যাগের ভেতর থেকে একটি থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি, একটি ধারালো চাকু, দুটি স্টিলের হুক, তিনটি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়। গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি উদ্ধারের পরই তাৎক্ষণিকভাবে বিষয়টি কোতোয়ালি থানা পুলিশকে অবহিত করা হয়।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তি কেন এসব সরঞ্জাম নিয়ে হাসপাতালের মতো স্পর্শকাতর স্থানে ঘোরাফেরা করছিলেন। এই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার উদ্দেশ্য কী ছিল, কোনো নাশকতা বা অপরাধমূলক পরিকল্পনার সঙ্গে তিনি জড়িত কিনা এসব বিষয় গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। আটক রাসেল মুন্সি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন এবং ঘটনার পূর্ণ তদন্ত চলছে।

আটক গুলি চাকু যশোর সদর হাসপাতাল
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.