Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর শিক্ষা বোর্ডে বার্ষিক ক্রীড়া উদ্বোধন
  • মাগুরায় জুলাই ছাত্র ঐক্যর বিক্ষোভ 
  • পাইকগাছায় পানি সংলাপ
  • জীবননগরে পাঁকা ধান নিয়ে বিপাকে চাষিরা
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  • কেশবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন
  • শ্যামনগরে রান্না করা হরিণের মাংস উদ্ধার
  • যশোরে ‘আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস’ পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, এপ্রিল ৩০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যুদ্ধের নামে মানুষ হত্যা বন্ধের দাবিতে যশোরে মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreমার্চ ১২, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
যুদ্ধের নামে মানুষ হত্যা বন্ধের দাবিতে যশোরে মানববন্ধন
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যুদ্ধের নামে মানুষ হত্যা বন্ধ এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে যশোর জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে এ কর্মসূচির আয়োজন করে গণতান্ত্রিক আইনজীবী সমিতি যশোর।

মানববন্ধনে বক্তব্য রাখেন যশোর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি কাজী ফরিদুর ইসলাম, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু হোসেন, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, সহ-সভাপতি আমিনুর রহমান হিরো ও বাসুদেব বিশ্বাস এবং সদস্য স্বপন ভদ্র প্রমুখ।

বক্তারা বলেন, বিশ্বজুড়ে আধিপত্য বিস্তারের লক্ষ্যে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে যুদ্ধ ও সংঘাত সৃষ্টি করছে। তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য দেশে দেশে অস্থিরতা তৈরি করছে। সাম্প্রতিক ইরানে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, এ ধরনের আগ্রাসন আন্তর্জাতিক শান্তি ও মানবতার জন্য হুমকি।

বক্তারা অবিলম্বে যুদ্ধ বন্ধ এবং নিরীহ মানুষের ওপর হামলা বন্ধের দাবি জানান। একই সঙ্গে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

মানববন্ধন যুদ্ধ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর শিক্ষা বোর্ডে বার্ষিক ক্রীড়া উদ্বোধন

এপ্রিল ৩০, ২০২৬

মাগুরায় জুলাই ছাত্র ঐক্যর বিক্ষোভ 

এপ্রিল ৩০, ২০২৬

পাইকগাছায় পানি সংলাপ

এপ্রিল ৩০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.