Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ১৭ বছর পর তরিকুল পরিবারের হাতে মন্ত্রিত্ব যশোরজুড়ে আনন্দ উচ্ছ্বাস
  • অমিত প্রতিমন্ত্রী হওয়ায় যশোরে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
  • ভারতে পাচার হওয়া ২৮ বাংলাদেশী শিশু-কিশোরকে বেনাপোল দিয়ে হস্তান্তর
  • যশোরে আগুনে চার গরু-ছাগলসহ গোয়াল ঘর ভস্মিভূত
  • গুড় তৈরি করে কাঙ্ক্ষিত মুনাফা না হওয়ায় পেশা ছাড়ছেন গাছিরা
  • জয়তী সোসাইটির উদ্যোগে ষাটোর্ধ মায়েদের মাঝে ইফতার সামগ্রি বিতরণ
  • পরিবারের ওপর পুলিশি হয়রানি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন
  • শার্শায় আগুন পুড়ে ছাই ভ্যানচালকের বসতবাড়ি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যৌতুক দাবিতে গৃহবধূ হত্যা : স্বামী গ্রেফতার

ভিডিও সহ
banglarbhoreBy banglarbhoreমে ১০, ২০২৪Updated:মে ১০, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

 বাংলার ভোর প্রতিবেদক

যৌতুক না দেওয়ায় অন্তঃসত্বা স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামী নিহতের ঘাতক স্বামী ইব্রাহিম প্রধানিয়াকে (৩৮) যশোরের বেনাপোল থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। শুক্রবার (১০মে) মধ্যেরাত দেড়টার দিকে বেনাপোল ডিগ্রী কলেজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঘাতক ইব্রাহিম প্রধানিয়া চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বকচর এলাকার আব্দুল মোতালেবের ছেলে। স্ত্রীকে হত্যার পর গ্রেফতার এড়াতে তিনি বেনাপোল এলাকায় আত্মগোপনে ছিলেন।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মো. সাকিব হোসেন জানান, গত ১০ এপ্রিল ঈদুল ফিতরের দিন চাঁদপুরের মতলব দক্ষিণ এলাকায় স্বামী কর্তৃক নিজ স্ত্রী খাদিজা আক্তারকে (২৩) শারীরিক নির্যাতন পূর্বক শরীরে ডিজেল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করে। চাঞ্চল্যকর ও স্পর্শকাতর এই হত্যাকান্ডের বিষয়ে নিহত গৃহবধূর বাবা বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই হত্যাকান্ডের সাথে জড়িত গৃহবধূর শাশুড়ী মামলা রুজুর পরপরই গ্রেফতার হলেও মূল অপরাধী ঘাতক স্বামী ঘটনার পরপরই নিজেকে আত্মেগোপন করে। ঘটনাটি স্পর্শকাতর ও হৃদয় বিদারক হওয়ায় সারাদেশে ব্যাপক আলোরণ সৃষ্টি হয়। আলোচিত হত্যাকান্ডের মূল অপরাধী ঘাতক স্বামীকে গ্রেফতারের জন্য অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-৬, যশোর ক্যাম্পের সহযোগীতা চান। এই ঘটনার মূল পলাতক আসামিকে গ্রেফতারে র‌্যাব-৬ যশোর ক্যাম্প গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।

এরপর গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যেরাত দেড়টার দিকে বেনাপোল ডিগ্রী কলেজ এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি ঘাতক স্বামী ইব্রাহিম প্রধানিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব।

অধিনায়ক জানান, মামলা সূত্রে জানা যায় যে, হত্যাকান্ডের শিকার গৃহবধূ খাদিজা আক্তারের সাথে ইব্রাহিম প্রধানিয়ার পারিবারিক ভাবে গত চার বছর পূর্বে বিবাহ হয় এবং তাদের পরিবারে দুইটি পুত্র সন্তান আছে। গত এক বছর যাবৎ স্ত্রীকে তার বাবার বাড়ি থেকে যৌতুক হিসেবে ফার্নিচার নিয়ে আসার জন্য তার স্বামী ও শাশুড়ী বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতো এবং মাঝে মধ্যে শারীরিক নির্যাতন করতো। ওই গৃহবধূর বাবা হতদরিদ্র হওয়ায় ভিকটিমের শ্বশুর বাড়িতে তাদের দাবীকৃত ফার্নিচার দিতে না পারায় গৃহবধূকে শারীরিক নির্যাতন করার ফলে এলাকায় স্থানীয় মেম্বার ও মুরব্বীদের নিয়ে একাধিকবার সালিশী বৈঠক করা হয়। সালিশী বৈঠকে ওই গৃহবধূর স্বামী ও শাশুড়ী গৃহবধূর সাথে ভালো ব্যবহার করার অঙ্গিকার করলেও পরবর্তীতে তারা আবারো বিভিন্ন অযুহাতে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। গত ঈদুল ফিতরের দিন রাতে ঈদ উপলক্ষে বাড়িতে কোন ধরনের ঈদের বাজার না করার বিষয়কে কেন্দ্র করে গৃহবধূকে তার স্বামী ও শাশুড়ী মিলে নির্যাতন করে এবং এক পর্যায়ে বাড়িতে থাকা ডিজেল ওই গৃহবধূর শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় গৃহবধূর ডাক-চিৎকারে প্রতিবেশীরা এসে আগুন নিভায়। কিন্তু ততক্ষণে তার প্রায় সম্পূর্ণ শরীর আগুনে পুড়ে যায়। পরবর্তীতে অগ্নিদগ্ধ ওই স্ত্রীকে শেখ হাসিনা বার্ন ইউনিট, ঢাকায় চিকিৎসার জন্য ভর্তি করা হয় এবং চিকিৎসারত অবস্থায় ১২ এপ্রিল মধ্যরাতে গৃহবধূ মারা যান।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করে এবং সে আরো জানায়, গ্রেফতার এড়ানোর জন্য যশোরের বেনাপোল ডিগ্রী কলেজ এলাকায় বসবাসরত তার আত্মীয়ের বাড়িতে নিজেকে আত্মগোপনে রেখেছিল। গ্রেফতারকৃত আসামীকে অত্র মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজের ভিডিও দেখতে লিংকে ক্লিক করুন

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

১৭ বছর পর তরিকুল পরিবারের হাতে মন্ত্রিত্ব যশোরজুড়ে আনন্দ উচ্ছ্বাস

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অমিত প্রতিমন্ত্রী হওয়ায় যশোরে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

ভারতে পাচার হওয়া ২৮ বাংলাদেশী শিশু-কিশোরকে বেনাপোল দিয়ে হস্তান্তর

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.