Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মায়ের কবরের পাশে চিরনিদ্রায় স্ত্রী ও দুই মেয়েসহ ছেলে
  • যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধে যুবক নিহত
  • বাংলার ভোর উপদেষ্টা হারুন-অর-রশিদের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা
  • আলোচিত সাবেক ওসি বিপ্লব নাথ গ্রেপ্তার
  • যশোরে ছাত্রদলের কর্মী সভা
  • প্রভাতী ট্রেনের অভাবে পদ্মা রেলসেতুর সুবিধা বঞ্চিত যশোর অঞ্চলের মানুষ
  • ঘুস না পেয়ে থানায় ডেকে মারধর, এএসআইয়ের বিরুদ্ধে অভিযোগ 
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, October 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

রাজগঞ্জে ধানের শীষের পথসভা জনসভায় পরিণত

banglarbhoreBy banglarbhoreNovember 17, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মণিরামপুর সংবাদদাতা
ধানের শীষের পক্ষে সোমবার বিকেলে যশোরের মলিরামপুরের রজগঞ্জ বাজারে বিশাল প্রচার মিছিল বের করা হয়। পথসভার কথা থাকলেও শেষ পর্যন্ত ধানের শীষের হাজারো কর্মী সমর্থকদের অংশগ্রহণে পথসভাটি জনসভায় পরিণত হয়।

ঝাঁপা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিকেল সাড়ে চারটার দিকে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে ধানের শীষের পক্ষে প্রচার মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের বটতলায় আয়োজন করা হয় পথসভার। বিভিন্ন এলাকা থেকে ধানের শীষের পক্ষে খণ্ড খণ্ড মিছিল সহকারে এসে নেতাকর্মীরা সভায় যোগ দেন। পথসভার কথা থাকলেও শেষ পর্যন্ত সেটি জনসভায় পরিণত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ধানের শীষের সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ রবিউল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ গফুর, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, প্রবাসী বিএনপি নেতা আলী হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মকবুল ইসলাম, মোতালেব হোসেন, কফিল উদ্দিন, গাজী আব্দুর সাত্তার, নাজমুল হক লিটন, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, মশ্বিমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল খালেক, চালুয়াহাটির ওয়াদুদ হোসেন, ঝাপা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, খেদাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিবর রহমান প্রমুখ।

জনসভায় ধানের শীষে পথসভা রাজগঞ্জে
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মায়ের কবরের পাশে চিরনিদ্রায় স্ত্রী ও দুই মেয়েসহ ছেলে

    October 29, 2026

    যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    October 29, 2026

    ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধে যুবক নিহত

    October 29, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.