Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রত্নগর্ভা মায়েদের সম্মাননা দেবে শেকড়
  • যশোরে ইন্টারনেট টাওয়ারের নামে প্রতারণায় জনির ৩ দিনের রিমান্ড
  • যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত
  • তারেক রহমানের যশোর সফর ঘিরে যুবদলের শুভেচ্ছা মিছিল
  • যশোরে পরিত্যক্ত মোটরসাইকেল উদ্ধার মালিকের সন্ধান মেলেনি
  • যশোরে বিজিবির অভিযানে ৬২ কোটি টাকার মালামাল আটক
  • নারী আসনে মনোনয়ন পেলেন মুন্নী
  • যশোরে ভাড়া না দিয়ে ভবন দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, এপ্রিল ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

রাজগঞ্জে ধান কাটা-ঝাড়ায় ব্যস্ত সময় পার কৃষক কৃষাণীর

banglarbhoreBy banglarbhoreমে ৭, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

রাজগঞ্জ প্রতিনিধি:
মণিরামপুর উপজেলার রাজগঞ্জ, নেংগুড়াহাটের অঞ্চলে ফসলের মাঠ জুড়ে কৃষকের ফলানো সোনালী বোরো ধানের গন্ধে মৌ মৌ করছে মাঠ। ঘাম ঝরানো স্বপ্নের সোনার ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করেছেন কৃষক। বাড়িতে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষাণী। এমনকি পরিবারের ছোট ছোট ছেলে মেয়েরাও মেতেছে এক অন্যরকম আনন্দ উৎসবে। ঠিক যেন পল্লীকবি জসীম উদ্দীনের ধানক্ষেত কবিতায় চিত্রিত ‘পথের কেনারে মোর ধান ক্ষেত, সবুজ পাতার পরে, সোনার ছড়ায় হেমন্তরাণী সোনা হাসিখানি ধরে। মাঝে মাঝে এর পাকিয়াছে ধান, কোনখানে পাকে নাই, সবুজ শাড়ীর অঞ্চলে যেন ছোপ লাগিয়াছে তাই’। কৃষক পরিবারে নতুন স্বপ্ন ধান বিক্রির পর কৃষাণীর গায়ে উঠবে নতুন শাড়ি, শিশুরা পাবে ভালো মানের খাবার, রঙিন জামা। নতুন জামাইয়ের আগমনে মুখরিত হয়ে উঠবে শ্বশুরালয়।

মণিরামপুর উপজেলা নেংগুড়াহাট অঞ্চলের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদন হবে বলে আশা কৃষি বিভাগের। বোরো ধান আবাদে কৃষকদের উদ্বুদ্ধ করার পাশাপাশি কৃষকদের চাষের প্রশিক্ষণ দিয়েছে কৃষি বিভাগ। তবে চলতি মৌসুমে উচ্চ ফলন ও হাইব্রিড ধান আবাদ লক্ষ্যমাত্রা অতিক্রম করার অন্যতম কারণ।

সরেজমিনে উপজেলা বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, উৎসবমুখর পরিবেশে চারিদিকে বোরো ধান কাটা শুরু হয়েছে। দিনরাত হাড়ভাঙা পরিশ্রম করছেন কৃষকরা। সকালে কাস্তে হাতে বের হয়ে ধান কাটা শেষে জমিতেই ধান বিছিয়ে সন্ধ্যায় বাড়ি ফরছেন তারা। এদিকে ধান শোকানোর পর ঝাড়ার মেশিন দিয়ে ধান ঝাড়ার কাজ করছেন কৃষাণীরা। উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের রতনদিয়া, রন্তেশ্বাপুর, ধুপাডাঙ্গা, গুপীকান্তপুর, লক্ষণপুরসহ বিভিন্ন গ্রামের চাষি নাজিমুদ্দিন আবু সাঈদ, আবু দাউদ, মুজিবর রহমান বলেন, বোরো ধানের বাম্পার ফলনে আমরা খুব খুশি। ধান কাটা শ্রমিক সেলিম, সজিব, ফারুক, ইয়াছিন, ফরিদ বলেন, এখন আমরা ধান কাটা শুরু করছি ১২০০শ’ থেকে ১৫০০শ’ হাজিরায় টাকা ধান কাটছি। চালুয়াহাটি ইউনিয়নের কৃষি উপসহকারী মারুফুল হক ও হাবিবুর রহমান বলেন, এ বছর আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার ৮৩৭ হেক্টর জমিতে। বাজারে যে দাম রয়েছে এভাবে থাকলে নেংগুড়াহাটের কৃষকরা অনেক লাভবান হবেন বলে তারা মত প্রকাশ করেন।

রাজগঞ্জে ধান কাটা-ঝাড়ায় ব্যস্ত সময় পার কৃষক কৃষাণীর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

রত্নগর্ভা মায়েদের সম্মাননা দেবে শেকড়

এপ্রিল ২১, ২০২৬

যশোরে ইন্টারনেট টাওয়ারের নামে প্রতারণায় জনির ৩ দিনের রিমান্ড

এপ্রিল ২১, ২০২৬

যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত

এপ্রিল ২০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.