Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পৃথক ঘটনায় তিন নারী-পুরুষ আহত
  • বাজারদর মধ্য ও নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে যাওয়ার শংকা যশোরের বিক্রেতাদের
  • আফসার আলী শুধু একটি নাম নয় : ইতিহাস, চেতনা আর প্রেরণার উৎস
  • শার্শায় শহিদ ও রেজাউল পক্ষের বোমা-গুলির ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ
  • গুপ্ত আর সুপ্ত এক হয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে চুড়ামনকাঠি হাট সভায় : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • যশোর পৌরসভার ৫ ও ৭ নম্বর ওয়ার্ডে রাস্তা-ড্রেনেজ নির্মাণ কাজের উদ্বোধন প্রতিমন্ত্রী অমিতের
  • কোটচাঁদপুর গৃহবধূর আত্মহত্যা নিয়ে রহস্য
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 26
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

রাজগঞ্জ অঞ্চলে ডাঁড়াশ সাপর আতঙ্কে মাঠে যাচ্ছে না কৃষক

banglarbhoreBy banglarbhoreJune 25, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

রাজগঞ্জ সংবাদদাতা

দেশজুড়ে রাসেলস ভাইপার সাপ আতংকের মাঝে মণিরামপুরের রাজগঞ্জ অঞ্চলে ডাঁড়াশ সাপ আতংক ছড়িয়ে পড়েছে। এর ফলে এ অঞ্চলের কৃষকরা ভয়ে তাদের মাঠে যাওয়া একরম ছেড়ে দিয়েছেন। মঙ্গলবার বিকেলে হায়তপুর তালতলা এলাকায় বিশালাকৃতির একটি ডাঁড়াশ সাপ পিটিয়ে হত্যা করে দুই কৃষক। এতে যেন আগুণে ঘি ঢালার মত পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট এলাকায় বিভিন্ন মাঠে মাঠে একের পর এক রাত-দিন সবসময় ডাঁড়াশ সাপের দেখা মিলছে। গত সপ্তাহে হায়াতপুরের মাঠে তালতলা নামক স্থানে দেখা মেলে বিশালাকৃতির একটি ডাঁড়াশ সাপের। এলাকাবাসী ভয়ে সাপটির কাছেও যেতে পারেনি। বৃহস্পতিবার বিকেলে মাঠের একই এলাকায় মাঠের পুকুরের চার পাশে থাকা ও ফসলি জমিতে আরও কয়েকটি ডাঁড়াশ সাপ দেখা যায়। মঙ্গলবার স্থানীয় নজরুলের পটল ক্ষেতে একটি সাপ পিটিয়ে হত্যা করে কৃষক নূর হোসেন, আবু তালেবসহ স্থানীয়রা। এ সময় একজন আহত হলে তাকে গ্রাম্য চিকিৎসা দেয়া হয়। কৃষাকরা বলেন, তীব্র গরমের কারণে ফাঁকা মাঠে সাপ বের হয়ে আসছে। আর এতে করে কৃষকরা ফসলের ক্ষেতে যেতে পারছে না সাপের ভয়ে।

এই বিষয়ে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগের ডাক্তার আনারুজ্জামান (টুকুর) বলেন,সাপে যদি কাউকে কামড় দেয় তাহলে সেই ব্যক্তিকে ওঝা দিয়ে ঝাড়ফুঁক না করিয়ে দ্রুত হাসপাতালে নিতে হবে। সাপের কামড়ের রোগীকে অতি দ্রুত হাসপাতালে নেয়া গেলে মৃত্যুঝুঁকি অনেকাংশে কমে যায়। যদিও বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে সাপে কাটা রোগীর জন্য কোনো অ্যান্টিভেমন নেই। তবে আমরা দ্রুত আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেমন আসে সে বিষয়ে ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি আরও বলেন, সাপ বেশির ভাগ সময়ে পায়ে কামড় দেয়। তাই সম্ভব হলে গামবুট পরে ফসলের মাঠে যেতে হবে।
উল্লেখ্য, প্রথমে এই সাপের দেখা মেলে, ২০২২ থেকে ২০২৩ সালে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে পৃথক ঘটনায় তিন নারী-পুরুষ আহত

    September 26, 2026

    বাজারদর মধ্য ও নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে যাওয়ার শংকা যশোরের বিক্রেতাদের

    September 26, 2026

    আফসার আলী শুধু একটি নাম নয় : ইতিহাস, চেতনা আর প্রেরণার উৎস

    September 26, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.