Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মা দিবস রত্নগর্ভা সম্মাননা দিল শেকড় যশোর
  • সাতক্ষীরায় মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা
  • তায়কোয়ান্দোয় জেলা চ্যাম্পিয়ন ইফাজ কবির রাদ
  • মাগুরায় দুই বিরিয়ানি প্রতিষ্ঠানকে জরিমানা
  • অধিকাল ভাতা পুনর্বহাল দাবিতে বেনাপোল বন্দরে কর্মবিরতি
  • যশোরে ভিভোর নতুন ব্রাণ্ডশপ উদ্বোধন (ভিডিও সহ)
  • যশোর উপশহরে হাউজিং এস্টেটের উচ্ছেদ অভিযান
  • যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় কয়লাবাহী ট্রাক দুমড়ে-মুচড়ে নিহত ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মে ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

রাজগঞ্জ অঞ্চলে বাগানে লিচু ভাঙ্গা শুরু : স্বপ্ন পূরণের আশা কৃষকের

banglarbhoreBy banglarbhoreমে ৫, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

রাজগঞ্জ প্রতিনিধি

মধুমাসকে সামনে রেখে মণিরামপুর উপজেলা রাজগঞ্জের মোবারাকপুর গ্রামের শেখ ফরিদের লিচুর বাগান থেকে লিচু ভাঙ্গা শুরু হয়েছে। লিচু বাগানগুলোতে গাছে গাছে লিচু ভরে গেছে। লিচু চাষিরা লাভের আশা করছেন এবার। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি না হলে লিচু বিক্রিতে তাদের স্বপ্ন পূরণ হবে।

জানা গেছে, এ বছর রাজগঞ্জ অঞ্চলে বোম্বাই, মাদ্রাজি, বেদানা, চায়না থ্রি, পাটনায়, চায়না টুসহ নানা জাতের লিচু চাষ করছেন স্থানীয় কৃষকরা। চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর গ্রাম ১নং ওয়ার্ডের লিচু চাষি ফরিদ শেখ বলেন, বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে ভালো ফলনের আশা করছেন তিনি, ইতোমধ্যে তিনি লিচু গাছের পরিচর্যা শেষে এখন রাত পাহারায় ব্যস্ততায় সময় কাটাচ্ছেন।

মণিরামপুর উপজেলা চালুয়াহাটি ইউনিয়নের কৃষি অফিস সূত্রে জানা গেছে চলতি বছর এ ইউনিয়নে বিভিন্ন গ্রামের বাড়িতে বা মাঠের জমিতে লিচুর চাষ করা হয়েছে। হায়াতপুর গ্রমের লিচু চাষি বলেন, তার একটি বাগানে চায়না, পাটনাই ও বোম্বাই জাতের ৮০ থেকে ১০০টি লিচু গাছ রয়েছে। ইতোমধ্যে সবকটি লিচু গাছে প্রচুর ফল ধরেছে। যেভাবে গাছে লিচু এসেছে তিনি আশা করছেন কোনো প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে এ মৌসুমে লিচুর বাম্পার ফলন হবে। চালুয়াহাটি ইউনিয়নের কৃষি কর্মকর্তা মারুফুল হক ও হাবিবুর বলেন, এখানকার মাঠে লিচু চাষের জন্য খুবই উপকারি। বর্তমানে আবহাওয়া অনুকূলে রয়েছে। যা লিচুর বাম্পার ফলনের জন্য উপযোগী।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মা দিবস রত্নগর্ভা সম্মাননা দিল শেকড় যশোর

মে ১০, ২০২৬

সাতক্ষীরায় মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা

মে ১০, ২০২৬

তায়কোয়ান্দোয় জেলা চ্যাম্পিয়ন ইফাজ কবির রাদ

মে ১০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.